'পুরুষতন্ত্রের আখড়া বিসিসিআই'-বোমা ফাটালেন এক মহিলা ক্রিকেটার

সিওএ-র সদস্য ডায়না এডুলজি তিনি এবার বিসিসিআইয়ের বিরুদ্ধে মুখ খুললেন।

বিসিসিআইকে উগ্র পুরুষতন্ত্রের প্রতীক বলে বোমা ফাটালেন ডায়না এডুলজি। এই মুহূর্তে সিওএ-র প্রতিনিধি হিসেবে বোর্ডের পরিচলন সমিতিতে রয়েছেন। কিন্তু এর আগে তিনি ভারতীয় মহিলা দলের অধিনায়ক ছিলেন।

সুপ্রিম কোর্টের নির্দেশে লোধা কমিটির নির্দেশাবলী কার্যকর করার জন্য যে চার সদস্যের দল হয় তাতে রাখা হয়েছিল ডায়না এডুলজিকে। এর আগে কোনও প্রাক্তন মহিলা ক্রিকেটারকে বিসিসিআই থেকে কখনও কোনও পদে দায়িত্বে আনা হয়নি। ডায়না এডুলজি বলেছেন, 'আমরা শুরু থেকেই বিসিসিআইয়ের পছন্দের তালিকায় নেই। ২০০৬ সালে যখন মহিলা ক্রিকেট বিসিসিআইয়ের এক ছাতার তলায় এসেছে, তখন থেকে কখনই আমাদের ডাকা হয়নি। ক্রিকেটের উন্নতিতে আমাদের পরামর্শও চাওয়া হয়নি।'

পুরুষতন্ত্রের আখড়া বিসিসিআই-বোমা ফাটালেন এক মহিলা ক্রিকেটার

দীর্ঘদিন থেকেই ভারতীয় ক্রিকেটের উন্নতিতে কাজ করছেন ডায়না এডুলজি। ডায়নার মতে ক্রিকেটের উন্নতিতে কাউকে না কাউকে কাজ করতেই হবে। খেলার দুনিয়ায় খুব সহজে ফলললাভ হয় না।

এন শ্রীনিবাসন ও বিসিসিআই কে একহাত নিয়ে ডায়না এডুলজির মত পুরুষ পরিচালিত প্রশাসনে শুধুমাত্র পুরুষদের ইগোকে পূর্ণতা দেওয়ার কাজ করা হত। এবার মহিলাদের বিশ্বকাপ ঘিরে উন্মাদনা তুঙ্গে চড়েছিল। মিতালি-ঝুলন -হরমনপ্রীতদের নিয়ে আনন্দে ভেসেছিল গোটা দেশ। এইরকম ভাবে মহিলা ক্রিকেটের দীর্ঘস্থায়ী জনপ্রিয়তার স্বপ্ন দেখেন ডায়না এডুলজি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+