Cyclone Michaung: মিগজাউমের দাপট রাজ্যজুড়ে, মন ভালো নেই অশ্বিন-কার্তিকদের, মানুষকে দিলেন বিশেষ বার্তা

তামিলনাড়ু জুড়ে শুরু হয়েছে সাইক্লোন মিগজাউমের দাপট। দক্ষিণের এই রাজ্যটিতে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছিল আগে থেকেই। তবে মঙ্গলবারই স্থলভাগে আছড়ে পড়ে মিগজাউম। তামিলনাড়ু জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের অবস্থা দেখে মন ভালো নেই রবিচন্দ্রন অশ্বিন থেকে দীনেশ কার্তিকদের। এমনকি সিএসকে দলের ক্রিকেটার অজিঙ্কা রাহানেও উগ্বিগ্ন চেন্নাইয়ের অবস্থা দেখে।

অশ্বিন এবং কার্তিক উভয়েই তামিল ক্রিকেটার। মিগজাউমের কারণে সেখানে ক্ষয়ক্ষতি হওয়ার এক ভিডিও শেয়ার করেছেন অশ্বিন। সেইসঙ্গে ভারতীয় দলের ক্রিকেটার সকলকে নিরাপদে থাকার বার্তা দিয়েছেন অশ্বিন। সমাজমাধ্যমে অশ্বিন লিখেছেন, 'আরেকটা কঠিন দিনের জন্য অপেক্ষা করুন সবাই। বৃষ্টি থেমে গেলেও পরিস্থিতি ঠিক হতে একটু সময় তো লাগবেই।'

Cyclone Michaung

চেন্নাইয়ের অবস্থা দেখে মন ভালো নেই অজিঙ্কা রাহানের। সিএসকে দলের এই ক্রিকেটার সোশ্যাল সাইটে লিখেছেন, 'আশা করি চেন্নাইয়ের সাধারণ মানুষ এই কঠিন পরিস্থিতি ঠিক কাটিয়ে উঠবে। তাদের প্রতি আমার সমবেদনা রইল। যারা এই সময় একেবারে সামনের স্তরে থাকে কাজ করছেন, মানুষকে বিপদ থেকে উদ্ধার করছেন, তাঁদের সেলাম।'

চেন্নাইয়ের আরও এক ভূমিপুত্র দীনেশ কার্তিকও সমাজমাধ্যমে নিজের বার্তা দিয়েছে‌ন, প্রত্যেকে নিরাপদে বাড়ির ভিতরে থাকুন। একে অপরকে যতটা সম্ভব সাহায্য করুন।একইসঙ্গে ঘরের দল চেন্নাই সুপার কিংসের তরফ থেকেও একটি টুইট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, 'দয়াকরে ঘরে থাকুন। নিজের যত্ন নিন। অপরের খোঁজ নিন।'


মৌসম ভবন জানিয়েছে, সাগরে শক্তি বৃদ্ধি করেছে মিগজাউম। ঘূর্ণিঝড় থেকে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড়়ে। আর তার প্রভাবেই দক্ষিণ ভারতের পূর্ব উপকূল জুড়ে ভারী বর্ষণ শুরু হয়েছে বলে জানিয়েছেন আবহবিদরা। ব্যাপক বৃষ্টিপাতের জেরে চেন্নাই শহরে আট জনের মৃত্যুও হয়েছে।

সাইক্লোনের দাপটে বিগত সাত দশকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে তামিলনাড়ুর রাজধানী শহরে। মানুষের মৃত্যু যেমন হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। বিমানবন্দর না সমুদ্র, দাঁড়িয়ে থাকা বিমানগুলি না থাকলে বোঝার উপায় নেই। প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়েছে পরিবহন ক্ষেত্রেও

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+