দিল্লির দূষণের পর এবার ঘূর্ণিঝড় মহা! বাধার মুখে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টি

দিল্লিতে দূষণে বিভ্রাটে ভারত-বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। এবার ৭ নভেম্বর গুজরাতের রাজকোটে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি লড়াই। তার আগে ফের প্রাকৃতির চোখ রাঙানি

দিল্লিতে দূষণে বিভ্রাটে ভারত-বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য দূষণকে বুড়ো আঙুল দেখিয়ে উপভোগ্য ম্যাচ হয়েছে। থ্রিলার ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ লিড নিয়েছে বাংলাদেশ। এরপর ৭ নভেম্বর গুজরাতের রাজকোটে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি লড়াই। তার আগে ফের প্রাকৃতির চোখ রাঙানির সামনে ম্যাচ হওয়া নিয়ে আশঙ্কা!

দিল্লির দূষণের পর এবার ঘূর্ণিঝড় মহা! বাধার মুখে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টি

দূষণ নয়, এবার ঘূর্ণিঝড়ের কারণে ম্যাচ বাতিলের সম্ভাবনা তৈরি হয়ে গেল। চলতি সপ্তাহেই পশ্চিম উপকূলে ঘূর্ণিঝড় মহা আছড়ে পড়়তে চলেছে। যা নিয়ে উপকূলের মৎস্যজাবীদের ইতিমধ্যেই সতর্ক করেছে স্থানীয় প্রশাসন।

এই মুহূর্তে ঘূর্ণিঝড় মহার অবস্থান আরব সাগরে। আবহওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে অথবা বৃহস্পতিবার সকালে গুজরাত উপকূলে ঘূর্ণিঝড় মহা'র আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে গুজরাতে প্রবেশ করে মহা শক্তি হারাবে বলে জানা যাচ্ছে।

সেক্ষেত্রেও ঘন্টায় একশো কিলোমিটার বা তার বেশি গতিতে ঝড়ো হওয়া দিতে পারে। শক্তি ক্ষয়ের পর মহা ক্রমেই গভীর নিন্মচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেকারণে ম্যাচের দিন সৌরাষ্ট্র ও দক্ষিণ গুজরাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

হাওয়া অফিস সূত্রে ৬ ও ৭ নভেম্বর বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। এমনটা হলে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে রাজকোটে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ভেস্তে যেতে পারে।

সেক্ষেত্রে সিরিজের ফয়সলা হতে পারে তৃতীয় ম্যাচে। ১০ নভেম্বর নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে ভারত।

রাজকোটে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা প্রসঙ্গে টুইটে হর্ষ ভোগলে লিখেছেন, 'রাজকোটে ম্যাচের আগের দিন গুজরাতে মহা আছড়ে পড়ছে। প্রকৃতির খামখেয়ালিতে খেলা নিয়ে সংশয়।' হর্ষের টুইটি রিটুইট করে ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন লিখেছেন, 'প্রকৃতি তার ক্ষোভ ব্যক্ত করছে!'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+