বুমরাহের প্রশংসায় পঞ্চমুখ কিংবদন্তি অ্যামব্রোস করলেন এই ভবিষ্যবাণী

বুমরাহের প্রশংসায় পঞ্চমুখ কিংবদন্তি অ্যামব্রোস করলেন এই ভবিষ্যবাণী

টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহের প্রতিভায় যে তিনি মুগ্ধ, তা আগেই জানিয়েছিলেন কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস। সেই পরম্পরা বজায় রেখে আরও একবার ভারতীয় ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ফাস্ট বোলার। বুমরাহকে নিয়ে এক বিশেষ ভবিষ্যবাণী করেছেন অ্যামব্রোস। তা মিলবে কিনা, সে তো সময় বলবে।

বুমরাহের ফ্যান অ্যামব্রোস

বুমরাহের ফ্যান অ্যামব্রোস

নিজেকে ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহের ফ্যান বলে জানিয়েছেন কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস। তাঁর কথায়, বুমরাহ অন্যান্যদের থেকে সম্পূর্ণ আলাদা। এমন প্রতিভা সচরাচর দেখা যায় বলেও জানিয়েছেন অ্যামব্রোস। আগামী ইংল্যান্ড সফরে লাল বলের ফর্ম্যাটে জসপ্রীত সহ ভারতের ফাস্ট বোলিং বিভাগ সফল হবে বলেই মনে করেন প্রাক্তন ক্যারিবিয়ান ফাস্ট বোলার অ্যামব্রোস।

৪০০ উইকেট পাবেন বুমরাহ

৪০০ উইকেট পাবেন বুমরাহ

জসপ্রীত বুমরাহের ফাস্ট বোলিংয়ে সিম, সুইং, ইয়র্কার সহ একাধিক বৈচিত্র খুঁজে পান কার্টলি অ্যামব্রোস। সেই প্রতিভা দীর্ঘদিন ধরে রাখার পাশাপাশি নিজেকে সুস্থ এবং সক্ষম রাখতে পারলে বুমরাহ টেস্ট ফর্ম্যাটে অনায়াসে ৪০০ উইকেটের মালিক হবেন বলে মনে করেন ক্যারিবিয়ান কিংবদন্তি। অ্যামব্রোসের কথায়, ভারতের হয়ে যত বেশি সময় খেলবেন, তত উপকৃত হবেন জসপ্রীত।

বুমরাহের আন্তর্জাতিক কেরিয়ার

বুমরাহের আন্তর্জাতিক কেরিয়ার

২৭ বছরের জসপ্রীত বুমরাহ ভারতের হয়ে ১৯টি টেস্ট ম্যাচ খেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৮৩টি উইকেট। দেশের হয়ে ৬৭টি ওয়ান ডে ম্যাচ খেলে ১০৮টি উইকেট নিয়েছেন বুমবুম। ৫০টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলে ৫৯টি উইকেট নিয়েছেন বুমরাহ। অর্থাৎ কার্টলি অ্যামব্রোস যে লক্ষ্য বেঁধে দিচ্ছেন, সেখানে পৌঁছতে জসপ্রীতকে আরও অনেকটা পথ পেরোতে হবে।

গ্রেট অ্যামব্রোসের কেরিয়ার

গ্রেট অ্যামব্রোসের কেরিয়ার

৫৭ বছরের কার্টলি অ্যামব্রোস ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৮টি টেস্ট ও ১৭৬টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। দুই ফর্ম্যাটে তিনি যথাক্রমে ৪০৫ ও ২২৫টি উইকেট নিয়েছেন। টেস্টে ২২ বার এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট নিয়েছেন কিংবদন্তি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+