টি ২০ বিশ্বকাপ অভিযানে পূর্ণশক্তির দল নিয়েই নামবে ফিঞ্চের অস্ট্রেলিয়া, প্রস্তুতির মঞ্চ আইপিএল

ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে পূর্ণশক্তির দল নিয়েই টি ২০ বিশ্বকাপ অভিযানে নামবে অস্ট্রেলিয়া। সবচেয়ে বেশিবার ৫০ ওভারের বিশ্বকাপ জিতলেও টি ২০ বিশ্বকাপ এখনও অধরাই অজিদের কাছে। ২০১৬ সালের পর ফের এবার হচ্ছে টি ২০ বিশ্বকাপ। সামনের বছর নিজেদের দেশে টি ২০ বিশ্বকাপ আয়োজনের আগে এবার প্রথমবার টি ২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পেতে মুখিয়ে অ্যারন ফিঞ্চের দল।

নেতৃত্বে ফিঞ্চ

নেতৃত্বে ফিঞ্চ

সম্প্রতি হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে অ্যারন ফিঞ্চের। তবে অক্টোবরে টি ২০ বিশ্বকাপের আগে তিনি সেরে উঠবেন। ফিঞ্চের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন ম্যাথু ওয়েড। দলে ছিলেন না একঝাঁক তারকা। ফলে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে চরম বিপর্যয়ের সম্মুখীন হতে হয় জাস্টিন ল্যাঙ্গারের প্রশিক্ষণাধীন দলকে। বিশ্বকাপে অবশ্য সব তারকাই খেলবেন। ফিঞ্চকেই অধিনায়কত্বের দায়িত্ব দিয়ে আজ বিশ্বকাপের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

পূর্ণশক্তির দল

পূর্ণশক্তির দল

শেষ দুই সফরে না থাকলেও ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, প্যাট কামিন্স, কেন রিচার্ডসনদের টি ২০ বিশ্বকাপের দলে রাখা হয়েছে। দলে নতুন মুখ উইকেটকিপার জোশ ইনগ্লিস। তিনি সম্প্রতি ভাইটালিটি ব্লাস্টে লেস্টারশায়ারের হয়ে ৪৮.২৭ গড় রেখে ৫৩১ রান করেছেন। স্ট্রাইক রেট ১৭৫.৮২। অস্ট্রেলিয়ার নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান জর্জ বেইলি বলেছেন, ইনগ্লিসের দিকে আমাদের নজর ছিল। সাদা বলের ক্রিকেটে তিনি ভালো খেলছেন। ব্লাস্টে তাঁর পারফরম্যান্স দেখেই বিশ্বকাপের দলে তাঁকে রাখা হয়েছে। তিনি দলে থাকায় যেমন ভারসাম্য বাড়বে, তেমনই তাঁর প্রয়োজন অনুযায়ী মানিয়ে নেওয়ার ক্ষমতা, কাউন্টার অ্যাটাক ও পাওয়ারহিটিং দলের পক্ষে কার্যকরী হবে। গতকাল লন্ডন স্পিরিটের হয়ে ওপেন করতে নেমে দ্য হান্ড্রেডে ৪৫ বলে ৭২ করেছেন বিগ ব্যাশে পার্থ স্কর্চার্সের হয়ে খেলা ইনগ্লিস। তবে দলে রাখা হয়নি ঝাই রিচার্ডসনকে। ড্যান ক্রিশ্চিয়ান, ড্যানিয়েল স্যামস ও নাথান এলিস দলের সঙ্গে থাকবেন রিজার্ভ হিসেবে। অ্যান্ড্রু টাই, রাইলে মেয়ারডিথ, জেসন বেহরেনডর্ফদের টি ২০ বিশ্বকাপের দলে রাখা হয়নি।

সোয়েপসন তৃতীয় স্পিনার

সোয়েপসন তৃতীয় স্পিনার

অ্যাডাম জাম্পা ও অ্যাস্টন অ্যাগারের সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে দলে রাখা হয়েছে মিচেল সোয়েপসনকে। সোয়েপসন সাতটি টি ২০ খেলেছেন। তাঁর ১১টি উইকেটের মধ্যে পাঁচটি ভারতের বিরুদ্ধে। গত বছর ডিসেম্বরে ক্যানবেরা ও সিডনিতে দুটি টি ২০-তে একটি করে উইকেট পেলেও, সিডনিতেই পরের ম্যাচে ২৩ রানের বিনিময়ে তিন উইকেট নিয়েছিলেন। আউট করেছিলেন শিখর ধাওয়ান, সঞ্জু স্যামসন ও শ্রেয়স আইয়ারকে। বাংলাদেশ সফরে দুটি ম্যাচ খেলেছেন। একটিতে কেরিয়ারের সেরা বোলিং করে ৩ উইকেট তুলেছেন ১২ রানের বিনিময়ে।

প্রস্তুতির মঞ্চ আইপিএল

প্রস্তুতির মঞ্চ আইপিএল

গত বছর অস্ট্রেলিয়া টি ২০-তে বিশ্বের এক নম্বর দল হয়েছিল। যদিও সেই স্থান ধরে রাখতে পারেনি পাঁচটি টি ২০ সিরিজে হারায়। অবশ্য নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে পূর্ণশক্তির দল নামাতে পারেনি অস্ট্রেলিয়া। বিশ্বের সেরা কয়েকজন ক্রিকেটার দলে থাকায় দলগত সংহতিতে ভর করে এবারের টি ২০ বিশ্বকাপে অজিরা ভালো খেলবে বলে আশাবাদী বেইলি। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বিশ্বকাপের প্রস্তুতির সেরা মঞ্চ হতে চলেছে আইপিএল। ১৮ জনের মধ্যে ১১ জনই আইপিএলে কোনও না কোনও দলের সঙ্গে যুক্ত। তবে প্যাট কামিন্স প্রথম সন্তানের পিতা হতে চলায়, সন্তানসম্ভবা স্ত্রী-র পাশে থাকতে তিনি কেকেআরের হয়ে এবার খেলবেন না। বাকিরা আইপিএলে খেলবেন। যাঁরা অস্ট্রেলিয়ায় থাকবেন তাঁরাও একত্রিত হয়ে অনুশীলন করবেন না করোনা সংক্রান্ত বিধিনিষেধের থাকায়। যে যেখানে থাকেন সেখানেই ক্রিকেট পরিকাঠামো ব্যবহার করে তাঁদের বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে হবে। কয়েকজন মার্শ কাপেও খেলতে পারেন। সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের প্রথমে ওই ক্রিকেটাররা সংযুক্ত আরব আমিরশাহীতে যাবেন।

বিশ্বকাপ অভিযানে

বিশ্বকাপ অভিযানে

২৩ অক্টোবর আবু ধাবিতে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে অভিযান শুরু অস্ট্রেলিয়ার। ২৮ অক্টোবর দুবাইয়ে গ্রুপ এ-র বিজয়ী দলের বিরুদ্ধে সুপার টুয়েলভে দ্বিতীয় ম্যাচ খেলবে অজিরা। ৩০ অক্টোবর দুবাইয়ে অস্ট্রেলিয়ার সামনে ইংল্যান্ড। ৪ নভেম্বর দুবাইয়েই গ্রুপ বি-র রানার আপ দলের বিরুদ্ধে ম্যাচ খেলে ফিঞ্চরা যাবেন আবু ধাবি। সেখানে ৬ নভেম্বর টি ২০ বিশ্বকাপে গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

দলে কারা

দলে কারা

অস্ট্রেলিয়ার ঘোষিত দল এরকম- অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, জোশ হ্যাজলউড, মার্কাস স্টইনিস, মিচেল সোয়েপসন, জোশ ইনগ্লিস। রিজার্ভ- ড্যান ক্রিশ্চিয়ান, নাথান এলিস ও ড্যানিয়েল স্যামস।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+