CT 2025: ভারত-পাক ম্যাচের আগে নাকভির মুখে ভারতীয়দের মুক্তির প্রসঙ্গ! জাতীয় সঙ্গীত বিতর্কে আইসিসিকে চিঠি

রবিবার সুপার সানডে। আইসিসি চ্যাম্পিয়্নস ট্রফিতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত পাকিস্তান। দুই দলই তৈরি মাঠে নিজেদের সেরাটা দেওয়ার জন্য। মাঠের বাইরে আয়োনে কোনও ফাঁক রাখতে চাইছে না আইসিসি, পিসিবি থেকে আমিরশাহি ক্রিকেট বোর্ড।

কিন্তু ভারত-পাক ম্যাচের আগে কূটনীতির প্রসঙ্গ পিসিবি প্রধান মহসিন নাকভির মুখে। ভারত-পাক ক্রি্কেটের সঙ্গে কূটনীতি প্রবলভাবে যুক্ত থাকে। তবে কূটনীতির বিষয়টি সরকারিস্তরে সীমাবদ্ধ থাকে। ভারত-পাকিস্তানের ক্রিকেট প্রশাসকরা এই নিয়ে কোনও মন্তব্য সাধারণত করেন না। কিন্তু ভারত-পাক ম্যাচের আগে অবাক করা মন্তব্য করলেন পিসিবি প্রধান।

ভারত-পাক ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহসিন নাকভি বলেন, 'আমাদের পক্ষ থেকে আজ ২২ জন ভারতীয় মৎসজীবীকে মুক্তি দেওয়া হয়েছে।' জান গিয়েছে,, পাকিস্তান প্রশাসন করাচির মালির জেল থেকে ২২ জন ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছে। কিন্তু এর সঙ্গে ক্রিকেট, পিসিবি বা সর্বোপরি ভারত পাকিস্তান ম্যাচের সম্পর্ক কী? কেনইবা বিষয়টি নিয়ে এমন মন্তব্য করলেন নাকভি? তা নিয়ে প্রশ্ন উঠছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-তথ্য অনুসারে, মৎসজীবীদের মুক্তির জন্য গত কয়েক সপ্তাহ ধরেই সক্রিয় ছিল ভারতীয় বিদেশ মন্ত্রক। করাচির কারাগারে এক ভারতীয় জেলের ২৩ জানুয়ারি মৃত্যু হয়েছে। যদিও তার কারাদণ্ড শেষ হয়ে গিয়েছিল এবং তাঁর ভারতীয় নাগরিকত্ব নিশ্চিত হয়েছিল, কিন্তু তার পরেও পাকিস্তান সরকার তাঁকে মুক্তি দেয়নি।

ভারত পাকিস্তান ম্যাচের মহসিন নাকভি সাংবাদিকদের বলেন, 'আশা করি ভালো একটি ম্যাচ হবে। পাকিস্তান দল পুরোপুরি এই ম্যাচের জন্য প্রস্তুত। আমি মনে করি, দল ফর্মে আছে। তারা জিতুক বা হারুক, আমরা তাদের পাশে আছি। ম্যাচের আগেরদিন দুবাইতে পাক দলকে ভোকাল টনিক দেন মহসিন নাকভি।

এদিকে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচে ভারতের জাতীয় সংগীত বাজা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। পিসিবির তরফে আইসিসি-র কাছে স্পষ্ট জবাব জানতে চাওয়া হয়েছে। কারণ জাতীয় সঙ্গীত বাজানোর দায়িত্বে ছিলেন আইসিসি-র কর্মীরাই। ভারতীয় দল পাকিস্তানে খেলতেই যায়নি, তারপরও কীভাবে ভারতের জাতীয় সঙ্গীত বাজানো হল সেটা নিয়ে ক্ষুব্ধ পিসিবি কর্তারা।

এদিকে ভিআইপি হসপিটালিটি বক্স বিক্রি করে দিতে আগেই বলেছেন পিসিবি চেয়ারম্যান । পিসিবি প্রধানকে দুবাই স্টেডিয়ামের একটি ভিআইপি বক্স দেওয়া হয়েছিল। সেখানে তিনি পরিবার এবং অতিথিদের নিয়ে ভারত-পাক ম্যাচ দেখার সুযোগ পেতেন। তবে সেখানে তিনি বসবেন না। সেই বক্সের টিকিট বিক্রি করে দিতে বলেছেন নাকভি। সাধারণ দর্শকাসন থেকেই ভারত-পাকিস্তান ম্যাচ দেখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
কেন্দ্রীয় সরকারের অনুমতি না পাওয়ায় এবং নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে ভারতীয় দলকে পাকিস্তানে খেলতে পাঠায়নি বিসিসিআই। ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলবে দুবাইতে। পাকিস্তানের স্টেডিয়ামে ভারতের পতাকা প্রথমে না থাকায় বিতর্ক তৈরি হয়েছিল। পরে করাচিতে ভারতের পতাকা দেখা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+