CT 2025, IND vs AUS: সৌরভ, অশ্বিনের কথাই মিলল! বরুণকে খেলতে গিয়ে প্রথম বলেই আউট বিপজ্জনক হেড

CT 2025, IND vs AUS: অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হলেই সাম্প্রতিককালে ভারতের বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ান ট্রাভিস হেড। আজও তিনি বিপজ্জনক হয়ে উঠছিলেন।

যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় ও রবিচন্দ্রন অশ্বিনের কথাই মিলল। যে কোনও ধরনের ক্রিকেটে বরুণ চক্রবর্তীকে খেলতে গিয়ে প্রথম বলেই আউট হলেন ট্রাভিস হেড।

CT 2025 IND vs AUS

দুবাইয়ে সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে টস জিতে ব্যাট করতে নেমেছে অস্ট্রেলিয়া। মহম্মদ শামির প্রথম বলটিই ওয়াউড হয়। এরপরের ডেলিভারিতেই নিজের বলে হেডের ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন শামি। সেই ক্যাচটি ধরে ফেললেই হেডকে শূন্য রানে সাজঘরে ফিরতে হতো।

তৃতীয় ওভারের শেষ বলে কুপার কনোলি শামির বলে কট বিহাইন্ড হন। আম্পায়ার প্রথমে আউট দেননি। ভারত রিভিউ নেয়। আল্ট্রা এজে দেখা যায় বল কনোলির ব্যাটে লেগে উইকেটকিপার লোকেশ রাহুলের হাতে জমা পড়েছে। ৩ ওভারে ৪ রানে অজিরা প্রথম উইকেট হারায়।

জীবন পাওয়ার পর থেকেই আত্মবিশ্বাসের সঙ্গেই বড় ইনিংস খেলার আশা জাগাচ্ছিলেন হেড। ব্যাট করছিলেন আত্মবিশ্বাসের সঙ্গে। ভারতের হয়ে দুই প্রান্ত থেকে বোলিং শুরু করেন মহম্মদ শামি ও হার্দিক পাণ্ডিয়া। ষষ্ঠ ওভারে হার্দিককে সরিয়ে কুলদীপ যাদবকে আক্রমণে আনেন রোহিত।

এরপর প্রান্ত বদলে হার্দিককে আনেন রোহিত। সপ্তম ওভারের শেষে হেড অপরাজিত ছিলেন ২৬ বলে ৩৩ রানে। পরের ওভারটি করেন কুলদীপ, দ্বিতীয় বলে ছক্কা হাঁকান হেড। এই ওভারের শেষে তাঁর স্কোর দাঁড়ায় ৩২ বলে ৩৯। নবম ওভার করতে রোহিত ডাকেন বরুণকে।

বরুণের প্রথম বলে এক রান নেন স্টিভ স্মিথ। দ্বিতীয় বলটিই হতে পারে এই ম্যাচের টার্নিং পয়েন্ট। রাউন্ড দ্য উইকেট বল করতে যান বরুণ। বড় শট খেলতে গিয়ে শুভমান গিলের হাতে ধরা পড়েন ট্রাভিস হেড। তিনি পাঁচটি চার ও ২টি ছয়ের সাহায্যে করেন ৩৩ বলে ৩৯।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল বা ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছেন হেড। অস্ট্রেলিয়ার হয়ে টেস্টেও ভারতের বিরুদ্ধে শতরান করা অভ্যাসে পরিণত করে ফেলেছেন হেড। সেই হেডকে যে বিপজ্জনক হয়ে ওঠার আগে থামানো গেল তাই স্বস্তির।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার পর আজ নিজের দ্বিতীয় বলেই হেডকে আউট করা আত্মবিশ্বাস আরও বাড়াবে বরুণের। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছিলেন, বরুণকে হেড আগে খেলেননি। বরুণের আত্মবিশ্বাস তুঙ্গে। আমি হলে হেডের জন্য বরুণকেই রাখতাম। এমনকী নতুন বল তুলে দেওয়ার পক্ষেও সওয়াল করেন সৌরভ।

রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচের আগে রোহিত শর্মার উদ্দেশে বার্তা দিয়েছিলেন বরুণের হাতে নতুন বল তুলে দিতে। হেডকে উইকেট বরাবর বল করারও পরামর্শ দিয়েছিলেন। অশ্বিন বলেন, হেড যখন ব্যাট করেন তিনটি স্টাম্পই দেখা যায়। এরপর একটু লেগে সরে গিয়ে বড় শট খেলেন। ফলে নতুন বলে বরুণ ভারতের হয়ে কার্যকরী হতে পারেন।

হেডের সঙ্গে বরুণের উপভোগ্য দ্বৈরথের অপেক্ষায় ছিলেন অশ্বিন। অস্ট্রেলিয়ার ইনিংসের অষ্টম ওভারেই বাজিমাত করলেন বরুণ। অশ্বিন বলেছিলেন, হেড আগ্রাসী হয়ে খেলতে চান। বরুণের বিরুদ্ধে সেটি করতে গেলে তা ঝুঁকিরই হবে। হয় তিনি অস্ট্রেলিয়াকে ভালো শুরু উপহার দেবেন। নয়তো দ্রুত আউট হবেন। হেড সতর্ক হয়ে খেললে, বরুণকে পাঁচ ওভার করানোরও পরামর্শ দেন অশ্বিন।

দেখা গেল বরুণের প্রথম বল খেলতে গিয়েই উইকেট উপহার দিলেন হেড। এরই মধ্যে জীবন পেলেন স্টিভ স্মিথ। ১৪তম ওভারের শেষ বল উইকেটে লাগলেও বেল পড়েনি। বেল পড়লে আউট হতেন স্মিথ। এই ওভারটি মেডেন হয়। তার ঠিক আগের বলে স্মিথকে রান আউটের সুযোগও হাতছাড়া করে ভারত।

পাওয়ারপ্লে-র প্রথম ১০ ওভারে ভারতের স্কোর ছিল ২ উইকেটে ৬৩। হেড আউট হলে স্কোর ছিল ৮.২ ওভারে ২ উইকেটে ৫৪। তারপর থেকে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন স্মিথ ও মার্নাস লাবুশেন। ১৭ ওভারের শেষে স্কোর ২ উইকেটে ৮৪।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+