CT 2025, IND vs PAK: ভারতকে হারাতে পেস ত্রয়ীতেই আস্থা পাকিস্তানের, রণকৌশল ঠিক করতে ডাক পেলেন নজর

CT 2025, IND vs PAK: চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান টিকে থাকবে, নাকি ছিটকে যাবে তা ঠিক হয়ে যাবে রবিবাসরীয় রাতেই। কাল দুবাইয়ে মুখোমুখি ভারত-পাকিস্তান।

প্রথম ম্যাচে করাচিতে পাকিস্তান হেরেছে নিউজিল্যান্ডের কাছে। দ্বিতীয় ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলতে মহম্মদ রিজওয়ানরা দুবাই গিয়েছেন। কাল হারলেই পাকিস্তানের খেল খতম!

CT 2025 IND vs PAK

দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজে ফাইনালে উঠে হার। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়া। এবার মরণ বাঁচন লড়াই। পাকিস্তানের অন্তর্বর্তীকালীন হেড কোচ আকিব জাভেদ যে কোনও মূল্যে ভারতের বিরুদ্ধে জিততে চাইছেন।

সে কারণেই ডেকে পাঠানো হলো পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মুদাস্সর নজরকে। দুবাইয়ে নেট সেশনে তাঁকে রেখে জেনে নেওয়া হলো দুবাইয়ে কোন ধরনের রণকৌশল কাজে দেবে। কিছু পরিবর্তন করার দরকার আছে কিনা। জানা যাচ্ছে, দীর্ঘদিন দুবাইয়ে আছেন নজর। তিনি আইসিসি আকাদেমিতে কর্মরত। ফলে তাঁর কাছ থেকে দুবাইয়ের কন্ডিশন জেনে নিতে চাইছে পাকিস্তান।

মুদাস্সর নজর পাকিস্তানের হেড কোচ ছিলেন। লাহোরে পিসিবি হাই পারফরম্যান্স সেন্টারেও ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। কেনিয়া, সংযুক্ত আরব আমিরশাহী দলেরও কোচ ছিলেন। আজও তিনি ছিলেন পাকিস্তান দলের অনুশীলনে।

আকিব জাভেদ স্পেশ্যাল কিছু প্রত্যাশা করছেন পেস ত্রয়ীর কাছ থেকে। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফরা ভারতীয় ব্যাটিং লাইন আপে ধস নামাবেন, এই প্রার্থনাই করছে পাকিস্তান। ফখর জামানের ছিটকে যাওয়া যে দলের কাছে বড় ধাক্কা তা মানছেন জাভেদ।

আকিব জাভেদ বলেন, ফখরের না থাকা বড় ক্ষতি। তিনি ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। কিন্তু এখন বাকিদের দিকেই নজর রাখছি। কোনও খেলাই চাপ ছাড়া হয় না। প্রত্যেক ক্রিকেটারের কাছেই ছাপ রেখে যাওয়ার সুযোগ রয়েছে। আমাদের স্পিন বিভাগে বিকল্প বেশি নেই। আমাদের মূল শক্তিই পেস বোলিং।

আকিব জাভেদ দাবি করেছেন, বর্তমান পেস ত্রয়ী তাঁকে নব্বইয়ের দশক মনে করাচ্ছেন। যখন আগুন ঝরাতেন ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিসরা। এই পেস ত্রয়ীর কাছ থেকে বিশেষ কিছু চমক প্রত্যাশা করছেন আকিব। ভারত দুবাইয়ে প্রথম ম্যাচ খেলায় কালকের ম্যাচে বাড়তি সুবিধা পাবে না বলেই উপলব্ধি জাভেদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+