CT 2025: আইসিসি ওডিআই ইভেন্টে নকআউটে নিউজিল্যান্ডের ৩৬২ থাকল তিনে, অনবদ্য সেঞ্চুরিতে রেকর্ড কেনের
CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে দলগত সর্বাধিক রানের রেকর্ডটি আজই অস্ট্রেলিয়ার থেকে ছিনিয়ে নিল নিউজিল্যান্ড। লাহোরে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে দিল ৩৬৩ রানের টার্গেট।
আইসিসি ওডিআই ইভেন্টের নকআউট পর্বের ম্যাচে কিউয়িদের এই স্কোর তৃতীয় সর্বাধিক। নিউজিল্যান্ড স্থান করে নিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজের পরেই।

২০২৩ সালের বিশ্বকাপে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছিল ভারত। তাতে বিরাট কোহলির ১১৭, শ্রেয়স আইয়ারের ১০৫, শুভমান গিলের অপরাজিত ৮০ রানের দৌলতে ভারত তোলে ৪ উইকেটে ৩৯৭।
আইসিসি ওডিআই ইভেন্টের নকআউট ম্যাচে এটিই দলগত সর্বাধিক রানের রেকর্ড। নিউজিল্যান্ড ৪৮.৫ ওভারে তোলে ৩২৭। ড্যারিল মিচেল করেছিলেন ১৩৪। ৫৭ রানে ৭ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন মহম্মদ শামি।
ভারত অবশ্য সেই ম্যাচে ভেঙেছিল নিউজিল্যান্ডের রেকর্ড। ২০১৫ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওয়েলিংটনে নিউজিল্যান্ড মার্টিন গাপতিলের ১৬৩ বলে অপরাজিত ২৩৭ রানের দৌলতে তুলেছিল ৬ উইকেটে ৩৯৩ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৩০.৩ ওভারে ২৫০ রানে গুটিয়ে যায়।
আইসিসি ওডিআই ইভেন্টে দলগত সর্বাধিক রানের তালিকায় তিন নম্বরে রইল নিউজিল্যান্ডের আজকের স্কোর। ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে জোহানেসবার্গে রিকি পন্টিংয়ের ১২১ বলে অপরাজিত ১৪০ রানে ভর করে অস্ট্রেলিয়া তোলে ২ উইকেটে ৩৫৯। তা রইল চার নম্বরে। ভারত ৩৯.২ ওভারে ২৩৪ রানে শেষ হয়ে যাওয়ায় ১২৫ রানে জিতে বিশ্বকাপ জেতে অজিরা।
২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিরুদ্ধে ওভালে পাকিস্তান তোলে ৪ উইকেটে ৩৩৮। সেটি রইল তালিকার পাঁচে। ফখর জামান ১০৬ বলে ১১৪ রান করেছিলেন। ভারত ৩০.৩ ওভারে ১৫৮ রানে গুটিয়ে যায়।
আইসিসি ওডিআই ইভেন্টে রাচিন রবীন্দ্র ১৩ ইনিংসে ৮০৪ রান করলেন। ৫টি শতরান ও ২টি হাফ সেঞ্চুরি-সহ। বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে অন্তত সাড়ে সাতশো রান করা ৮০ জন ব্যাটারের মধ্যে রবীন্দ্রর ব্যাটিং গড় (৬৭.০০) সর্বোচ্চ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআইয়ে শতরানের হ্যাটট্রিক কেন উইলিয়ামসন করলেন বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে। ২০১৯ বিশ্বকাপে ১০৬ রানে ও চলতি বছর পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে ১৩৩ রানে অপরাজিত ছিলেন। তারপর এদিনের শতরান।
কেশব মহারাজ ওডিআই অভিষেকে ২০১৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭২ রান দিয়েছিলেন। আজ ১০ ওভারে দেন ৬৫, যা তাঁর ওডিআই কেরিয়ারে দ্বিতীয় সর্বাধিক। তবে ৬৫টি ওডিআই ইনিংসে টানা নিউজিল্যান্ডের ওপেনিং জুটিতে শতরানের পার্টনারশিপ দেখা গেল না। শেষ দেখা গিয়েছিল ২০২০ সালে ভারতের বিরুদ্ধে, শতরানের পার্টনারশিপ গড়েন মার্টিন গাপটিল ও হেনরি নিকোলস।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications