Champions Trophy 2025: ইংল্যান্ডের দুশ্চিন্তা বাড়ল! আফগানিস্তান ম্যাচের ফাঁকেই চোটের কবলে তারকা পেসার

Champions Trophy 2025: লাহোরে মরণ-বাঁচন লড়াইয়ে আফগানিস্তানের বিরুদ্ধে খেলছে ইংল্যান্ড। আর সেই ম্যাচেই ইংল্যান্ডের দুশ্চিন্তা বাড়ালেন তারকা পেসার মার্ক উড।

এদিন টস জিতে ব্যাট করছে আফগানিস্তান। নিজের চতুর্থ ওভারটি করেই মাঠের বাইরে চলে যেতে হলো উডকে। ইংল্যান্ড দল ও বার্মি আর্মির সোশ্যাল মিডিয়ায় প্রার্থনা, চোট যেন গুরুতর না হয়।

Champions Trophy 2025

আজ আফগানিস্তানের ইনিংসের অষ্টম ওভারে নিজের চতুর্থ ওভারটি করতে গিয়েছিলেন উড। চারটি বল করার পরই দেখা যায় হাঁটুতে অস্বস্তি বোধ করছেন। তাঁর চোখেমুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। ডাক পড়ে ফিজিওর। দেখা যায় বাঁ পায়ের হাঁটুতেই অস্বস্তি বোধ করছেন।

মাঠেই চলতে থাকে শুশ্রূষা। এরপর উঠে দাঁড়ান উড। মনে করা হচ্ছিল, তিনি খেলা চালিয়ে যেতে পারবেন। কিন্তু ওই ওভারটি শেষ করেই তিনি মাঠের বাইরে চলে যান। হাঁটতেও বেশ কষ্ট হচ্ছিল। ফলে উড যদি ছিটকে যান তাহলে চরম বিপাকে পড়বে ইংল্যান্ড।

বাঁ হাঁটুর চোট যাতে গুরুতর কিছু না হয় সেই প্রার্থনা শুরু হয়েছে। পরবর্তীকালে বিষয়টি আরও স্পষ্ট হবে। আজ যদি ইংল্যান্ড জেতে তাহলে সেমিফাইনালে উঠতে গেলে পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকেও হারাতেই হবে। এই পরিস্থিতিতে উডের চোট দলের পক্ষে উদ্বেগজনক।

ব্রাইডন কার্স চোটের কারণে ছিটকে যাওয়ায় আজ ইংল্যান্ডের একাদশে এসেছেন জেমি ওভার্টন। উড মাঠের বাইরে যেতেই পরিবর্ত ফিল্ডার হিসেবে নামেন টম ব্যান্টন। জ্যাকব বেঠেল চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যান, তাঁর পরিবর্তে ব্যান্টনকে মূল দলে নেওয়া হয়।

আফগানিস্তান পাওয়ারপ্লে-র ১০ ওভারের মধ্যেই তিন উইকেট হারায়। তিনটি উইকেটই নেন জোফ্রা আর্চার। এদিন একদিনের আন্তর্জাতিক কেরিয়ারের ৫০তম শিকারও ঝুলিতে পুরেছেন তিনি। রহমানুল্লাহ গুরবাজ ১৫ বলে ৬, সেদিকুল্লাহ অটল ৪ বলে ৪ ও রহমত শাহ ৯ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন। ৮.৫ ওভারে ৩৭ রানে তৃতীয় উইকেট পড়ার পর দলকে টানছেন ইব্রাহিম জাদরান ও অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+