CT 2025, IND vs AUS: দেশে ফিরলেন ভারতের ম্যানেজার! আম্পায়ার নিয়ে স্বস্তি রোহিতদের, আবহাওয়া কেমন থাকবে?

CT 2025, IND vs AUS: কাল দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। খেলা শুরু ভারতীয় সময় বেলা আড়াইটে থেকে।

তার আগেই দেশে ফিরলেন ভারতীয় দলের ম্যানেজার। এদিকে, এদিন আম্পায়ারদের নাম ঘোষণায় স্বস্তি ভারতীয় শিবিরে।

CT 2025 IND vs AUS

ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালে আম্পায়ার হিসেবে মাঠে থাকবেন ক্রিস গ্যাফানি ও রিচার্ড ইলিংওয়ার্থ। এই ম্যাচে তৃতীয় আম্পায়ার মাইকেল গফ, চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। ইলিংওয়ার্থ গতকাল দুবাইয়েই ভারত-নিউজিল্যান্ড ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন। গ্যাফানি ছিলেন অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিচালনার দায়িত্বে। যদিও ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়।

বুধবার দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড সেমিফাইনালের অন-ফিল্ড হিসেবে হাজির থাকবেন কুমার ধর্মসেনা ও পল রাইফেল। আজ এই দুটি সেমিফাইনালের আম্পায়ারদের নাম ঘোষণা করেছে আইসিসি। এই ম্যাচে তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন, চতুর্থ এহসান রাজা। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।

ভারতের সবচেয়ে বড় স্বস্তি রিচার্ড কেটলবরোর না থাকা। কেটলবরো থাকাকালীন ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচে পরাজয়ের ঘটনা দেখে, তাঁকে নিয়ে শঙ্কায় থাকেন সকলেই। গত বছর ভারত টি২০ বিশ্বকাপ ফাইনাল জিতেছিল। তাতে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন নিউজিল্যান্ডের গ্যাফানি ও ইংল্যান্ডের ইলিংওয়ার্থ।

টি২০ বিশ্বকাপের ফাইনালে কেটলবরো ছিলেন টিভি আম্পায়ার। ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে ভারত হেরে গিয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। সেই ফাইনালে ইলিংওয়ার্থের সঙ্গে কেটলবরো ছিলেন অন-ফিল্ড আম্পায়ার। টিভি আম্পায়ার ছিলেন জোয়েল উইলসন, গ্যাফানি ছিলেন রিজার্ভ আম্পায়ার।

এদিকে, ভারতীয় দলের ম্যানেজার গতকাল সকালেই দুবাই থেকে হায়দরাবাদে ফিরেছেন। ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, মাতৃবিয়োগের খবর পেয়েই তিনি দেশে ফিরেছেন। ভারতীয় দলের ম্যানেজার হিসেবে গিয়েছিলেন হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সচিব আর দেবরাজ।

কালকের সেমিফাইনালের ফলাফল দেখেই স্পষ্ট হবে দেবরাজকে ফের ম্যানেজার হিসেবে পাঠানোর দরকার পড়বে কিনা। দেবরাজের মা কমলেশ্বরীদেবীর প্রয়াণে শোকবার্তা পাঠিয়েছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা।

নজর থাকছে দুবাইয়ের আবহাওয়ার দিকেও। তবে স্বস্তির খবর, কাল দুবাইয়ে পরিষ্কার আকাশই থাকছে। বৃষ্টিপাতের কোনও আশঙ্কা নেই। মাত্র ২ শতাংশ সম্ভাবনা। ফলে পুরো ৫০ ওভারের খেলা আয়োজনে কোনও সমস্যাই হবে না। দুপুরের দিকে তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রাতের তাপমাত্রা নেমে আসতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকতে পারে ৫৩ শতাংশ। ঘণ্টায় ১৫ থেকে ২৫ কিলোমিটার বেগে বাতাস বইবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+