CT 2025, IND vs PAK: সৌরভের কথাই সত্যি! বিরাট সতীর্থদের আগে নেমে পড়লেন অনুশীলনে, তারপর...

CT 2025, IND vs PAK: চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাল ভারতের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ভারতের সাফল্য অনেকটাই নির্ভর করবে বিরাট কোহলির উপর।

বিরাট কোহলি নিজেও চেনা ছন্দে ফিরতে মরিয়া। সামনে বড় ম্যাচের মঞ্চও রয়েছে। ওডিআইয়ে স্পিন-দুর্বলতা কাটাতে আজ বিশেষ জোর দিলেন কোহলি।

CT 2025 IND vs PAK

শেষ ৬টি ওডিআইয়ে বিরাট পাঁচবার লেগ স্পিনারের বলে আউট হয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ই বলেছিলেন, বিরাট কোহলি যে মাপের প্লেয়ার, ভারতের হয়ে যত রান তিনি করেছেন, তাতে আমি নিশ্চিত তিনি নিজেই এই সমস্যা মেটাতে পারবেন। ৮১টি আন্তর্জাতিক শতরান রয়েছে কোহলির। মাঝে কয়েকটি ম্যাচে আউট হতেই পারেন। তবে লেগ স্পিনারের বলে সাফল্যের রাস্তা তিনি নিজেই খুঁজে পাবেন।

গতকাল দুবাইয়ে ভারতীয় দলের অনুশীলন ছিল না। আজ অনুশীলনের নির্ধারিত সময়ের ২ ঘণ্টা আগে বিরাট পৌঁছে যান আইসিসি আকাদেমিতে। অস্ট্রেলিয়া সফরে পেসারদের অফ স্টাম্প বা তার বাইরের বল তাড়া করতে গিয়ে আউট হচ্ছিলেন। ওডিআইয়ে উইকেট দিচ্ছেন লেগ স্পিনারকে।

বাংলাদেশ ম্যাচে রিশাদ হোসেনের বলে কাট মারতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন। ইংল্যান্ড সিরিজে আদিল রশিদের শিকার হয়েছেন। পাকিস্তান দলে রয়েছেন আব্রার আহমেদ। ছন্দে ফিরতে মরিয়া বিরাট তাই জোর দিলেন স্পিনারকে সামলানোয়।

বিরাট নেটেও অতিরিক্ত এক ঘণ্টা সময় কাটালেন। সকলের পর নেট ছাড়লেন। নেটে বেশিরভাগ খেললেন স্পিনারদের বলই। লেগ স্পিনার, অফ-স্পিনার, বাঁহাতি স্পিনার সকলকেই অবলীলায় সামলালেন। মনে করা হচ্ছে বাঁহাতি স্পিনার খুশদিল শাহ বা সলমন আঘার অফ-স্পিনের কথা মাথায় রেখেই এই বিশেষ অনুশীলন।

পাকিস্তানকে নির্ভর করতে হবে শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহের উপর। নিউজিল্যান্ডের কাছে হারের ফলে প্রবল চাপে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে ম্যাচ ডু-অর-ডাই। এই আবহে মরণ কামড় দিতে চাইবে মহম্মদ রিজওয়ানের দল। যদিও ভারতীয় দল রয়েছে আত্মবিশ্বাসের তুঙ্গে। আর সেই দ্বৈরথেই ছাপ রেখে যেতে বদ্ধপরিকর বিরাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+