CT 2025, IND vs PAK: রোহিত ছুঁলেন সচিন ও সৌরভের কীর্তি, আফ্রিদির শিকার হলেন এই নিয়ে ৫ বার

CT 2025, IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে দাপট দেখিয়েই ২৪২ রানের টার্গেট তাড়া করছে ভারত। ওপেনিং জুটিতে ওঠে ৩১।

তারপর থেকে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন শুভমান গিল ও বিরাট কোহলি। শুভমান করেন ৫২ বলে ৪৬। এদিন ওপেনার হিসেবে ঈর্ষণীয় নজির গড়লেন রোহিত শর্মা।

CT 2025 IND vs PAK

রোহিত আজ তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে করলেন ১৫ বলে ২০ রান। বড় রান পেলেন না শাহিন শাহ আফ্রিদির ইনস্যুইঙ্গিং ইয়র্কারে বোল্ড হয়ে। তবে তার আগে বিশ্বের ষষ্ঠ তথা ভারতের তৃতীয় ওপেনার হিসেবে তিনি ওডিআইয়ে ৯ হাজার রানের মাইলস্টোন ছুঁলেন।

রোহিত ওডিআই কেরিয়ারে ওপেনার হিসেবে ১৮১তম ইনিংসে ৯ হাজার রান করলেন। ১ নম্বর পজিশনে ১৫৩ ম্যাচে করেছেন ৭৩৯৬ রান। ২২টি শতরান ও ৩৯টি হাফ সেঞ্চুরি-সহ। ২ নম্বর ব্যাটিং পজিশনে ২৮ ম্যাচে করেছেন ১৬২৩, আটটি শতরান ও ৫টি হাফ সেঞ্চুরি রয়েছে।

ভারতের হয়ে ওপেনার হিসেবে সচিন তেন্ডুলকর ৩৪৪টি ম্যাচে ৩৪০ ইনিংসে ১৫,৩১০ রান করেছেন। ৪৫টি শতরান-সহ। ওডিআইয়ে ওপেনার হিসেবে সনৎ জয়সূর্যর রয়েছে ৩৮৮টি ম্যাচে ৩৮৩ ইনিংসে ১২,৭৪০ রান। ক্রিস গেইলের রয়েছে ২৮০ ম্যাচে ২৭৪ ইনিংসে ১০,১৭৯ রান।

অ্যাডাম গিলক্রিস্ট ওডিআইয়ে ২৬০ ম্যাচে ২৫৯টি ইনিংসে ওপেনার হিসেবে করেছেন ৯,২০০ রান। সৌরভ গঙ্গোপাধ্যায়ের রয়েছে ২৪২ ম্যাচে ২৩৬ ইনিংসে ৯,১৪৬ রান। আজ রোহিত সেই ক্লাবে যোগ দিলেন।

রোহিত ওপেনার হিসেবে ওডিআইয়ে ৯ হাজার রান করলেন দ্রুততম ব্যাটার হিসেবে। ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। সচিনের এই মাইলস্টোন ছুঁতে লেগেছিল ১৯৭ ইনিংস, সৌরভের ২৩১টি ইনিংস। রোহিতের লাগল ১৮১টি ইনিংস।

রোহিত শর্মাকে এদিন নিয়ে পাঁচবার আউট করলেন শাহিন শাহ আফ্রিদি। ওডিআই ও টি২০ আন্তর্জাতিক মিলিয়ে ৮ ইনিংসে রোহিত আফ্রিদির বলে করেছেন ৬৫ রান। ২০২১ সালে দুবাইয়েই টি২০ বিশ্বকাপের ম্যাচে রোহিত লেগ বিফোর হন আফ্রিদির বলে, খাতা খোলার আগেই। আজ তিনি বোল্ড হলেন ২০ রানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+