CT 2025, IND vs PAK: কোহলির অর্ধশতরান, জয়ের পথে ভারত! চর্চায় বিরাটের ব্রেন ফেড

CT 2025, IND vs PAK: অবশেষে বড় মঞ্চে নিজেকে মেলে ধরলেন বিরাট কোহলি। আজ দুবাইয়ে ইতিমধ্যেই তিনি অর্ধশতরান পূর্ণ করলেন।

এগিয়ে চলেছেন শতরানের দিকে। তবে তারই মধ্যে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াল বিরাট কোহলির ব্রেন ফেড!

CT 2025 IND vs PAK

ভারতীয় ইনিংসের ২১তম ওভারে একটি রান দ্রুত নেওয়ার পরই হাত দিয়ে বল আটকান বিরাট কোহলি। পাকিস্তানের কোনও বোলার থ্রো ধরার মতো পজিশনে ছিলেন না। বিরাটও ক্রিজে পৌঁছে গিয়েছিলেন যথাসময়েই।

কিন্তু সেই সময়ই থ্রো তাঁর দিকে আসছে দেখে বিরাট হাত দিয়ে বলটি আটকান। ক্রিকেটীয় নিয়মে সেটি করা যায় না। ফলে সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে কোহলির ব্রেন ফেড! একবার ভারতের বিরুদ্ধেই বল হাত দিয়ে আটকে আউট হয়েছিলেন ইনজামাম উল হক।

যদিও পাকিস্তান এদিন বিরাটের বিরুদ্ধে হ্যান্ডলিং দ্য বলের আবেদন করেনি। ফলে এ যাত্রায় রক্ষা পেয়ে যান কোহলি। পাকিস্তানের ক্রিকেট-ভক্তরা অবশ্য দলের মুণ্ডপাত শুরু করে দিয়েছেন বিরাটের বিরুদ্ধে আবেদন না করার জন্য। মনে করা হচ্ছে, বিরাট যেহেতু ক্রিজে ঢুকে পড়েছিলেন সে কারণেই পাকিস্তান আবেদন করেনি। বিরাট পরে ক্ষমাও চেয়ে নেন।

আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে অর্ধশতরান করেছিলেন বিরাট। বাংলাদেশ ম্যাচে বড় রান পাননি। লেগ স্পিনারের বলে আউট হয়েছিলেন। গতকাল দুবাইয়ে নেটে অতিরিক্ত সময় ব্যাটিং প্র্যাকটিস করেন কোহলি। আজ তাঁর সুফল মিলল।

কোহলি এদিন হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ৬২ বল খেলে। তখন তাঁর নামের পাশে চারটি চার। পাকিস্তানের বিরুদ্ধে এটি তাঁর তৃতীয় ওডিআই হাফ সেঞ্চুরি। পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ওডিআই শতরানের সংখ্যাও তিন। ২০২৩ সালে কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে ৯৪ বলে ১২২ করে অপরাজিত ছিলেন এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে। আজ ফের শতরানের প্রতীক্ষা, যা তাঁর ওডিআই কেরিয়ারের ৫১তম শতরান হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+