CT 2025, IND vs NZ: ফিলিপসের অবিশ্বাস্য ক্যাচে ফিরলেন গিল, বিরাট নষ্ট করলেন রিভিউ, ভরসা রোহিতই
CT 2025, IND vs NZ: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত ২৫২ রানের টার্গেট তাড়া করছে। ওপেনিং জুটিতেই ওঠে ১০৫ রান।
যদিও তিন বলের ব্যবধানেই দুটি উইকেট হারিয়ে কিছুটা ঝটকা খেয়েছে ভারত। তবে রোহিত শর্মা যে দাপট সহকারে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং ভারতের যা ব্যাটিং গভীরতা তাতে জয় অবশ্যম্ভাবী।

ওপেনিং জুটিতে ১৮.৪ ওভারে ভারত তোলে ১০৫। ১৯তম ওভারের চতুর্থ বলে শর্ট কভার ফিল্ডারের মাথার উপর দিয়ে বল মারতে গিয়েছিলেন শুভমান গিল। গ্লেন ফিলিপস না থাকলে সেটি অবধারিত চার ছিল। কিন্তু ফের সুপারম্যানের ভঙ্গিমায় ক্যাচ ধরেন ফিলিপস।
DECLARE GLENN PHILLIPS ILLEGAL, INSANE, ALEIN...!!!!! 🤯 pic.twitter.com/LNJ7ztdnZs
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 9, 2025
The reaction of Glenn Phillips after taking the stunner. 🥶 pic.twitter.com/15xKaQtiGP
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 9, 2025
অবিশ্বাস্য ক্যাচ তালুবন্দি করে যেন নিজেকেও বিশ্বাস করতে পারছিলেন না। ১টি ছয়ের সাহায্যে শুভমান করেন ৫০ বলে ৩১ রান। শুভমানকে ফেরান নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। পরের ওভারটি করতে তিনি ডাকেন মাইকেল ব্রেসওয়েলকে।
ব্রেসওয়েল প্রথম বলেই আঘাত হানেন ভারতীয় ইনিংসে। বিরাট কোহলি ২ বলে ১ রান করে লেগ বিফোর হন। ব্রেসওয়েলের আবেদনে সাড়া দিয়ে বিরাটকে আউট দেন পল রাইফেল। যদিও সেই সিদ্ধান্তে খুশি হতে পারেননি কোহলি।
তিনি অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলে রিভিউ নেন। যদিও রিপ্লেতে দেখা যায় বল উইকেটে গিয়ে লাগছে। ফলে ভারতের দ্বিতীয় উইকেটের পতনের সঙ্গে সঙ্গে একটি রিভিউও নষ্ট হয়। ভারতের দ্বিতীয় উইকেটের পতন ১৯.১ ওভারে ১০৬ রানে।
ভারত এদিন প্রথম পাওয়ারপ্লের ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬৪ রান তোলে। রোহিত শর্মা অধিনায়কোচিত ইনিংস খেলে দলকে চ্যাম্পিয়ন করানোর পথে নিয়ে চলেছেন। গত বছর টি২০ বিশ্বকাপ জেতার পর ফের আরেকটি আইসিসি ট্রফি জয়ের দোরগোড়ায় ভারত।
রোহিত এদিন ৪১ বলে অর্ধশতরান পূর্ণ করেন। পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে। এই প্রতিবেদন লেখার সময় ভারতের স্কোর ২৫ ওভারে ২ উইকেটে ১২২। রোহিত ৮২ বলে ৭৬ ও শ্রেয়স আইয়ার ১৬ বলে ৯ রানে ক্রিজে আছেন।












Click it and Unblock the Notifications