CT 2025 Final, IND vs NZ: ফাইনালে নজর রাখবেন কোন ব্যাটারদের দিকে? সর্বাধিক রান সংগ্রহকারীর দৌড়ে কারা?

CT 2025 Final, IND vs NZ: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত-নিউজিল্যান্ড দ্বৈরথ। রবিবার দুবাইয়ে। গ্রুপ পর্বের খেলায় নিউজিল্যান্ডকে হারিয়েছিল রোহিত শর্মার দল।

দুই দলের ব্য়াটাররাই রয়েছেন দারুণ ফর্মে। তবে জোড়া শতরান হাঁকানো রাচিন রবীন্দ্রই সর্বাধিক রান সংগ্রহকারী হওয়ার দৌড়ে এগিয়ে। তবে লড়াই কিন্তু বেশ হাড্ডাহাড্ডি।

CT 2025 Final IND vs NZ

ইংল্যান্ডের বেন ডাকেট ৩ ম্যাচে ২২৭ রান করে আপাতত সর্বাধিক রান সংগ্রহকারী। তবে ফাইনালে ২ রান করলেই ডাকেটকে টপকে যাবেন রাচিন। তিনি ৩ ম্যাচে ২২৬ রান করেছেন। সর্বাধিক রান সংগ্রহকারীদের মধ্যে প্রথম পাঁচে একজনই ভারতীয়।

বিরাট কোহলি ৪ ম্যাচে ২১৭ রান করেছেন। ছয়ে থাকা শ্রেয়স আইয়ার ৪ ম্যাচে করেছেন ১৯৫ রান। তালিকার প্রথম দশে যেমন তিনজন ভারতীয়, তেমনই নিউজিল্যান্ডেরও তিনজন রয়েছেন। আট ও নয়ে যথাক্রমে টম লাথাম (৪ ম্যাচে ১৯১) ও কেন উইলিয়ামসন (৪ ম্যাচে ১৮৯)।

শুভমান গিল রয়েছেন দশ নম্বরে। তিনি ৪ ম্যাচে ১৫৭ রান করেছেন। নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং ৪ ম্যাচে ১৫০ রান করে রয়েছেন ১১ নম্বরে। গ্লেন ফিলিপস ৪ ম্যাচে ১৪৩ রান করেছেন। ফলে দেখাই যাচ্ছে, সর্বাধিক রান সংগ্রহকারীর দৌড়ে অনেকেই রয়েছেন। ব্যবধানও খুব বেশি নয়। সেরার সেরা কে হবেন তার উত্তর মিলবে রবিবারই।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩টি ম্যাচ খেলে দুটি শতরান করেছেন রাচিন রবীন্দ্র। তিনি ফাইনালে শতরান করলে চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও সংস্করণে সর্বাধিক তিনটি শতরানের ক্রিস গেইলের রেকর্ড স্পর্শ করবেন। এবারের টুর্নামেন্টে নিউজিল্যান্ডের ব্যাটারদের শতরানের সংখ্যাই সবচেয়ে বেশি।

রবীন্দ্রর ২টি শতরানের পাশাপাশি শতরান হাঁকিয়েছেন টম লাথাম, কেন উইলিয়ামসন, উইল ইয়ং। ভারতীয়দের মধ্যে ১টি করে শতরান করেছেন বিরাট কোহলি ও শুভমান গিল। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট ১৪টি শতরান হয়েছে।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি চার মেরেছেন বেন ডাকেট ও রাচিন রবীন্দ্র। দুজনেই তিনটি করে ম্যাচ খেলে ২৫টি করে চার মেরেছেন। ফলে ডাকেটকে টপকানোর মুখে রাচিন। কেন উইলিয়ামসন ও উইল ইয়ং মেরেছেন ১৮টি করে। শুভমান গিল মেরেছেন ১৭টি।

সবচেয়ে বেশি ৮টি ছয় মেরেছেন আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই। ১১টি ছয় মেরে তালিকার চারে রয়েছেন গ্লেন ফিলিপস। ভারতের হার্দিক পাণ্ডিয়া আছেন সাতে। তিনি মেরেছেন ৬টি ছয়। লোকেশ রাহুলের ক্ষেত্রে সংখ্যাটি ৪। শ্রেয়স আইয়ার ও রোহিত শর্মা মেরেছেন তিনটি করে ছয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+