CT 2025, IND vs AUS: স্পিন-জুজুতে কাঁপুনি অস্ট্রেলিয়া শিবিরে! ভারতের বিরুদ্ধে স্মিথের তুরুপের তাস কে?
CT 2025, IND vs AUS: ভারতের বিরুদ্ধে নামার আগে স্পিন-জুজুতে কাঁপুনি অস্ট্রেলিয়া শিবিরে। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে তা পরিষ্কার অজি অধিনায়ক স্টিভ স্মিথের কথাতেই।
কাল দুবাইয়ে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত যেভাবে জিতেছে, বরুণ চক্রবর্তী যে দাপট দেখিয়েছেন তাতে চিন্তার ভাঁজ বিশ্বচ্যাম্পিয়নদের কপালে।

একেই প্রথম সারির পেসাররা নেই। ব্যাটিং বিভাগ অবশ্য বেশ শক্তিশালী। ম্যাথু শর্ট ছিটকে যাওয়া সত্ত্বেও। ২০০৯ সালের পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব জয়ের আশা জিইয়ে রাখতে কালকের বাধা টপকাতে হবে অজিদের। স্মিথ বুঝিয়ে দিলেন ভারতের স্পিনারদের বিরুদ্ধে ব্যাটারদের পারফরম্যান্সেই নির্ভর করবে ম্যাচের ফল।
স্মিথ বলেন, শুধু বরুণ চক্রবর্তী নন, ভারতীয় দলের বাকি স্পিনাররাও যথেষ্ট ভালো, দক্ষতাসম্পন্ন। ফলে ভারতের স্পিনারদের সামলানোটাই আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তবে সেই কাজ যে চ্যালেঞ্জের হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
দুবাইয়ের যে পিচে খেলা হবে তা শুষ্ক। স্পিনাররাই সহায়তা পাবেন বলে ধারণা স্মিথের। তিনি বলেন, উইকেটে বল ঘুরবে। আমাদের তা মোকাবিলা করতে হবে। দেখা যাক কাল আমরা সে কাজ কতটা ভালোভাবে করতে পারি। ভারতীয় স্পিনারদের উপর পাল্টা চাপের জন্য তাঁদেরও রণকৌশল তৈরি বলে জানান অজি অধিনায়ক।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালের পর ফের ট্রাভিস হেড পছন্দের প্রতিপক্ষের বিরুদ্ধে ব্য়াট হাতে জ্বলে উঠবেন বলে আশা স্মিথের। তিনি বলেন, প্রতিটি বড় ম্যাচেই চাপ থাকে। তবে সেই ম্যাচগুলিতে ট্রাভিস খুব ভালো খেলেছেন। আফগানিস্তান ম্যাচেও তিনি ভালো ছন্দে থাকারই আভাস দিয়েছেন।
যে দৃঢ়প্রত্যয়, আগ্রাসী মনোভাব দেখিয়ে হেড আগেও সফল হয়েছেন, কালও ফের সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে বিশ্বাস স্মিথের। পাওয়ারপ্লে-তেই তাঁর থেকে বড় রান প্রত্যাশা করছে অস্ট্রেলিয়া। ভারত সব ম্যাচ খেলছে দুবাইয়ে। সেই ভারতের চ্যালেঞ্জ মোকাবিলায় দুবাইয়ে দলের নেট সেশনে আত্মবিশ্বাসী অজি অধিনায়ক।
স্মিথ বলেন, ভারত এখানেই সব ম্যাচ খেলছে। ফলে ভারতীয় দল পিচের চরিত্র সম্পর্কে ভালোরকম ওয়াকিবহাল। আমি জানি না সেটা কোনও সুবিধা কিনা। তবে উইকেট দেখলাম বেশ শুষ্ক। এই ধরনের পিচ কেমন আচরণ করে তা আমরা জানি। অস্ট্রেলিয়ার সেমিফাইনাল দুবাইয়ে নিশ্চিত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে অস্ট্রেলিয়া। না হলে আজ যেতে হতো লাহোরে।
নিজেদের স্পিন আক্রমণ নিয়ে আত্মবিশ্বাসী স্মিথ। তাঁর কথায়, আমাদের গ্লেন ম্যাক্সওয়েল আছেন। ম্যাথু শর্ট ছিটকে গিয়েছেন। এটা কিছুটা ক্ষতি। তিনি ভালো বোলিং করছিলেন, আগের ম্যাচেও তা দেখেছি। কুপার কনোলি আছেন। ফ্রন্টলাইন স্পিনারদের সঙ্গে অনেক পার্ট-টাইম স্পিনারও রয়েছেন।
প্যাট কামিন্স, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউডদের না থাকায় যাঁরা সুযোগ পেয়েছেন তাঁদের পারফরম্যান্সেও খুশি স্মিথ। তিনি বলেন, নিশ্চিতভাবেই ফ্রন্টলাইন বোলার, যাঁরা দীর্ঘদিন ধরে খেলেছেন, তাঁদের মিস করছি। তবে যাঁরা সুযোগ পেয়েছেন তাঁরাও ভালো খেলছেন। আশা করি, পারফরম্যান্সের ধারাবাহিকতা তাঁরা ধরে রাখতে পারলে আমরা আরও একটি ফাইনাল খেলব।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications