CT 2025, IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও চার স্পিনার খেলানোর লোভের কথা স্বীকার রোহিতের, নির্ভর করছে কীসে?

CT 2025, IND vs AUS: দুবাইয়ে চার স্পিনার নিয়ে নেমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারত। যদিও কাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই পথে হাঁটার নিশ্চয়তা দিলেন না রোহিত শর্মা।

আজ সাংবাদিক বৈঠকে তিনি অবশ্য জানিয়েছেন, চার স্পিনার নিয়ে নামার বিষয়টি বেশ লোভনীয়। এক কথায়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালের আগে একাদশ নিয়ে ধোঁয়াশা রেখেই দিলেন রোহিত।

CT 2025 IND vs AUS

রোহিত বলেন, আমরা যদি চার স্পিনার নিয়ে নামি তাহলে তাঁদের কীভাবে ব্যবহার করব সেটা নিয়েও ভাবা দরকার। এখানকার কন্ডিশন সম্পর্কে আমরা জানি। জানি কোন পদক্ষেপ কার্যকরী হতে পারে। এই কম্বিনেশন লোভনীয়, তবে পরিস্থিতি অনুযায়ী সেরা একাদশই নামানো হবে।

হর্ষিত রানার জায়গায় দলে এসেই ৪২ রানে পাঁচ উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। তিনিও কালকের ম্যাচে দলে জায়গা ধরে রাখতে পারেন। রোহিত বলেন, বরুণ দেখিয়েছেন তিনি কী করতে পারেন। এখন বাকিটা আমাদের উপর এটা দেখার যে, কোন কম্বিনেশন সঠিক হয়। বরুণের থেকে আমাদের যা প্রত্যাশা ছিল, তা তিনি পূরণ করেছেন।

বরুণের বোলিংয়ে যে আলাদা বিষয় আছে তা ফের বুঝিয়ে দেন রোহিত। সেই সঙ্গে জানালেন, অস্ট্রেলিয়ার ব্যাটারদের বিরুদ্ধে কারা বেশি কার্যকরী হতে পারেন সেটা খুঁটিয়ে দেখেই একাদশ চূড়ান্ত করা হবে।

রোহিত বরুণের প্রশংসা করে বলেন, ২০২১ সালে যখন বরুণ দলে এসেছিলেন তখন বেশি ম্য়াচ খেলার অভিজ্ঞতা ছিল না। এখন আরও বেশি নিশানায় অভ্রান্ত। এটা হয়েছে ২-৩ বছর ধরে ঘরোয়া ক্রিকেট, আইপিএল, দেশের হয়ে টি২০ ও এখন ওডিআই খেলে। নিজের বোলিং সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা তৈরি হয়েছে।

বরুণের স্পিনে যে ভারতীয় ব্যাটাররাও সমস্যায় পড়ছেন তা স্বীকার করেছেন রোহিত। বোলিংয়ের সময় গতির তারতম্য আর নিশানায় অভ্রান্ত থাকাই বরুণের বোলিংয়ের রহস্য জারি রেখেছে। ভারতীয় দলে পাঁচ স্পিনার নেওয়া নিয়ে নানা চর্চা হলেও তাতে বিন্দুমাত্র বিচলিত নয় টিম ম্যানেজমেন্ট। ফাইনাল অবধি পাঁচটি ম্যাচ। ফলে ব্যাটারের চেয়েও একজন স্পিনার বেশি কার্যকরী হবেন, এই ভাবনা থেকেই যশস্বীর জায়গায় বরুণকে নেওয়া। তা সঠিক প্রমাণিতও হয়েছে।

চাপের মুখে গতকাল যেভাবে মিডল অর্ডার পরিস্থিতি সামাল দিয়েছে, মিডল অর্ডারের সকলেই যেভাবে ছন্দে আছেন সেমিফাইনালের আগে তা স্বস্তি দিচ্ছে রোহিতকে। অক্ষর প্যাটেলের ব্যাটিংয়ের উন্নতিরও ভূয়সী প্রশংসা করলেন ভারত অধিনায়ক। দলের প্রয়োজনে পাঁচে যে ব্যাট করতে পাঠানো হবে তা অক্ষরকে ইংল্যান্ড সিরিজের আগেই জানানো হয়েছিল। অক্ষর যেভাবে শট খেলছেন, দায়িত্ব নিয়ে ব্যাট হাতে ভরসা দিচ্ছেন, তাতে তৃপ্ত রোহিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+