CT 2025: ইতিহাসে ইব্রাহিম জাদরান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম আফগান হিসেবে হাঁকালেন শতরান

CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের প্রথম ব্যাটার হিসেবে শতরান হাঁকালেন ইব্রাহিম জাদরান। আজ লাহোরে ইংল্যান্ডের বিরুদ্ধে।

এবারই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে রহমত শাহ করেছিলেন ৯০। আজ সেই নজির ভেঙে ইতিহাসে নাম লেখালেন জাদরান।

CT 2025

আফগানিস্তানের হয়ে সাতটি টেস্টে তাঁর একটি শতরান ও চারটি হাফ সেঞ্চুরি রয়েছে। ৪৪টি টি২০ আন্তর্জাতিকে তাঁর আটটি অর্ধশতরান থাকলেও নেই কোনও সেঞ্চুরি। আজ একদিনের আন্তর্জাতিকে কেরিয়ারের ৩৫তম ইনিংসে ষষ্ঠ শতরানটি পেলেন জাদরান। হাফ সেঞ্চুরির সংখ্যা ৭।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই নিয়ে প্রথম শতরান পেলেন জাদরান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২টি এবং অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে ও বাংলাদেশের বিরুদ্ধে তাঁর একটি করে সেঞ্চুরি রয়েছে। ২০২২ সালে তিনটি ও ২০২৩ সালে দুটি শতরান পেয়েছিলেন। চলতি বছরে এটি তাঁর প্রথম ওডিআই শতরান।

আফগানিস্তান আজ টস জিতে ব্যাটিং নিয়েছে। ৪.১ ওভারে ১১ রানে প্রথম, ৪.৫ ওভারে ১৫ রানে দ্বিতীয় এবং ৮.৫ ওভারে ৩৭ রানে তৃতীয় উইকেট পড়েছিল আফগানিস্তানের। এরপর চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি ও ইব্রাহিম ১০৩ রান যোগ করেন।

ইব্রাহিম জাদরান ৬৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে। শতরান আসে ১০৬ বলে, তখন তাঁর নামের পাশে ৬টি চার ও তিনটি ছয়। রহমানুল্লাহ গুরবাজ ৬, সেদিকুল্লাহ অটল ৪ ও রহমত শাহ ৪ রানে আউট হন।

গুরবাজ ও অটলকে একই ওভারে আউট করেন জোফ্রা আর্চার। পরে তিনি তুলে নেন রহমত শাহের উইকেট। শাহিদি তিনটি চারের সাহায্যে ৬৭ বলে ৪০ রান করে আদিল রশিদের বলে বোল্ড হন। ইংল্যান্ডের শিবিরে স্বস্তি একটাই- হাঁটুর চোট নিয়ে চার ওভার বল করার পর মাঠ ছাড়লেও ফের খেলতে নেমেছেন মার্ক উড।

মাঠে ফেরার পর এখনও অবধি তিন ওভার হাত ঘুরিয়েছেন। যদিও দ্বিতীয় স্পেলে তিনি অনেক রান দিয়ে ফেলেছেন। নিজের সপ্তম ওভারেই দেন ১৮। চার ওভারে দিয়েছিলেন ১৫। নিজের পঞ্চম ওভারে ২ রান খরচ করেন। ষষ্ঠ ওভারে ৮। তবে বোলিং করলেও বাঁ পায়ের হাঁটুতে যে অস্বস্তি আছে সেটাও বোঝা যাচ্ছে। যতটা সম্ভব ওজন যাতে হাঁটুর উপর কম পড়ে সেদিকে খেয়াল রাখছেন। তিনি পুরো টুর্নামেন্ট খেলতে পারবেন কিনা তা স্পষ্ট হবে পরেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+