Mohammed Shami: রোজা পালন না করায় শামিকে অপরাধী তকমা ইমামের, তুঙ্গে বিতর্ক! ভারতীয় পেসারের পাশে অনেকেই

Mohammed Shami: চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বাধিক উইকেটশিকারীর দৌড়ে রয়েছেন মহম্মদ শামি। আপাতত তিনি রয়েছেন শীর্ষে থাকা ম্যাট হেনরির পরেই।

রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল। তারই মধ্যে শামিকে নিয়ে তুঙ্গে বিতর্ক। যদিও ভারতীয় পেসারের সমর্থকের সংখ্যাই বেশি।

Mohammed Shami

বিতর্ক শুরু একটি ছবি ঘিরে। ৫ মার্চ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল চলাকালীন মহম্মদ শামি বাউন্ডারি লাইনের ধারে এনার্জি ড্রিঙ্ক পান করছিলেন। রমজান মাস চলছে। রোজা পালন না করে এনার্জি ড্রিঙ্ক পান করেই এক ইমামের রোষানলে পড়েন শামি।

অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা সাহাবুদ্দিন রাজভি বরেলভি বলেন, রোজা পালন করা কর্তব্য। যদি কোনও পুরুষ বা মহিলা তা না করেন তাহলে তাঁরা বড় অপরাধী। শামি যেখানে খেলার জন্য ফিট, সেখানে উপোস না করার কোনও কারণ নেই।

যদিও সাহাবুদ্দিনের বক্তব্যের পাল্টা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মৌলানা খালিদ রশিদ ফিরঙ্গি মাহালি বলেন, ইসলাম ধর্মে রোজা রাখা বাধ্যতামূলক। তবে কোরানে এমনও বলা আছে যে, যদি কেউ সফররত থাকেন বা অসুস্থ থাকেন তাহলে তিনি উপোস নাও করতে পারেন। শামি আন্তর্জাতিক দলের হয়ে সফররত। ফলে তিনি রোজা নাও পালন করতে পারেন। তাঁর দিকে আঙুল তোলার অধিকার কারও নেই।

শামির খুড়তুতো ভাই মুমতাজের কথায়, শামি দেশের জন্য খেলছেন। পাকিস্তানের অনেক প্লেয়াররাও খেলার সময় রোজা পালন করেন না। এটা নতুন কিছু নয়। শামিকে নিয়ে যা বলা হচ্ছে তা লজ্জাজনক। শামিকে বলব, এ সবে গুরুত্ব না দিয়ে রবিবারের ম্যাচে ফোকাস রাখতে।

শামির ছোটবেলার কোচ বদরুদ্দিন সিদ্দিকীর কথায়, শামিকে নিয়ে যাঁরা এ ধরনের মন্তব্য করছেন তাঁরা ইসলামের কিছু জানেন না। শামি দেশের হয়ে খেলছেন। কোনও স্থানীয় ম্যাচ খেলছেন না। তিনি যখন দেশের হয়ে খেলছেন, তখন সমস্যা কোথায়?

দিল্লির মোতি মসজিদের ইমাম মৌলানা আরশাদ বলেন, যাঁরা শামির ছবি দেখে সমালোচনা করছেন তাঁরা না জানেন ইসলাম, না জানেন কোরান। সফররত কেউ রোজা পালন নাও করতে পারেন, এ কথা কোরানেই বলা আছে।

শিয়া ইমাম মৌলানা ইয়াসুবের কথায়, প্রয়োজনীয় সময় ধর্ম কখনও জোর করে কিছু চাপিয়ে দেয় না বা কাউকে কিছু করতে বাধ্য করে না। শামির ব্যক্তিগত পছন্দকে পাবলিক ইস্যু করা মোটেই ঠিক নয়।

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন শামির পাশে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছে যে, শামি ইসলামকে সম্মান করেন। দেশকে সবার আগে রাখার কর্তব্য পালন করছেন শামি। যদি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে এনার্জি ড্রিঙ্ক পালন করলে তিনি ভালো পারফর্ম করতে পারেন, তাহলে তাতে দোষটা কোথায়? বহু নেটাগরিকও শামিকে সমর্থন করে পাশে দাঁড়িয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+