CT 2025, IND vs PAK: ভারত-পাক ম্যাচ দেখছেন ধোনি, সঙ্গে সানি! রোহিতের স্ত্রী ও কন্যা দুবাইয়ের গ্যালারিতে

CT 2025, IND vs PAK: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান দ্বৈরথ চলছে। আর তা টিভিতে দেখছেন মহেন্দ্র সিং ধোনি।

সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেই ছবি ও ভিডিও। ধোনির সঙ্গে দেখা গিয়েছে বলিউড তারকা সানি দেওলকে।

CT 2025 IND vs PAK

আইপিএলে ধোনি খেলবেন চেন্নাই সুপার কিংসের হয়ে। তারই কোনও প্রোমো শ্যুট রয়েছে এদিন। ধোনিকে দেখা যাচ্ছে চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সি পরে তিনি বসে রয়েছেন। সামনে বড় টিভিতে চলছে খেলা।

সম্প্রচারকারী চ্যানেলেও ধোনির ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখার দৃশ্য সম্প্রচারিত হয়েছে। ধোনির পাশে বসে রয়েছেন সানি দেওল। দুই তারকার এমন দৃশ্য স্বাভাবিকভাবেই ভাইরাল হতে সময় লাগেনি। শ্যুটিং ইউনিটের সকলকে নিয়েই খেলা দেখছেন ভারতকে টি২০ বিশ্বকাপ, বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো প্রাক্তন অধিনায়ক।

দুবাইয়ের গ্যালারিতে দেখা গিয়েছে রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদেহ ও কন্যা সামাইরাকে। রোহিত দুবাইয়েই শেষবার আইসিসি ইভেন্ট খেলছেন কিনা তা নিয়ে চর্চা রয়েছে। অনেকেরই ধারণা, ২০২৭ সালের বিশ্বকাপ অবধি খেলবেন না রোহিত।

ফলে আজই রোহিত শেষবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলছেন কিনা তা নিয়ে জল্পনা রয়েছে। অস্ট্রেলিয়া সফরের পর থেকেই ভারতীয় ক্রিকেটারদের জন্য জারি করা হয়েছে বিধিনিষেধ। তাতে কোনও সফরে কতদিনের জন্য পরিবারকে রাখা যাবে তা উল্লেখ করা আছে।

তবে বিসিসিআই সূত্রে আগেই জানা গিয়েছিল, সেই বিধিনিষেধ শিথিল করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচে পরিবারকে নিয়ে যেতে পারবেন ক্রিকেটাররা, এমনটা বোর্ড জানিয়েছিল। তবে রিতিকা ও সামাইরা রোহিতের সঙ্গেই আছেন, নাকি আলাদা হোটেলে আছেন তা স্পষ্ট নয়। তবে রোহিতের জন্য গলা ফাটাতে হাজির তাঁর পরিবার। যা রোহিতের কাছেও বড় মোটিভেশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+