CT 2025: অস্ট্রেলিয়াকে চিন্তায় ফেলল ওপেনারের চোট, লাহোরে প্রশংসিত স্মিথের ক্রিকেটীয় স্পিরিট
CT 2025: লাহোরে অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত। আর তার ফলে ২০০৯ সালের এবারই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়া।
তবে এই ম্যাচেই অস্ট্রেলিয়ার চিন্তা বাড়ল ওপেনার ম্যাথু শর্টের কোয়াড ইনজুরি নিয়ে। গদ্দাফি স্টেডিয়ামে প্রশংসিত হলো অজি অধিনায়ক স্টিভ স্মিথের ক্রিকেটীয় স্পিরিট।

ঘটনা আফগানিস্তান ইনিংসের ৪৭তম ওভারে। ওভার শেষ আম্পায়ার ঘোষণা করার আগেই ক্রিজ ছেড়েছিলেন নূর আহমেদ। উইকেটকিপার বল ধরে উইকেট ভেঙে দেন। রান নিতে না গেলেও নিয়ম অনুযায়ী এতে নূর আউট হয়ে যান।
🏏 Spirit of Cricket! Steve Smith Withdraws Run-Out Appeal 🤝🔥
— হৃদয় হরণ 💫✨ (@thundarrstorm) February 28, 2025
🇦🇺 Steve Smith has withdrawn his appeal for Noor Ahmad’s run-out after the 47th over ended! 👏💯
A true display of sportsmanship in a high-stakes game! What are your thoughts? 🤔
📸 Jio Cinema | Disney+ Hotstar… pic.twitter.com/15vt4lOgmW
ওভার শেষ হয়েছে আঁচ করে নূর যাচ্ছিলেন আজমাতুল্লাহ ওমরজাইয়ের সঙ্গে কথা বলতে। কিন্তু তখনও আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ ওভার ঘোষণা করেননি। ফলে বল তখনও ডেড বল হয়নি। রিপ্লেতে দেখা যায় নূর ক্রিজের বাইরেই রয়েছেন। তখনই স্মিথ আম্পায়ারকে রান আউটের আবেদন প্রত্যাহারের ইশারা করেন।
২০২৩ সালে লর্ডস টেস্টে জনি বেয়ারস্টো ক্রিজ ছেড়ে বেরিয়েছিলেন ডেড বল ঘোষণার আগেই। অ্যালেক্স ক্যারি বল ছুড়ে উইকেট ভাঙায় স্টাম্প আউট হন বেয়ারস্টো। ২০০৬ সালে ক্রাইস্টচার্চ টেস্টে কুমার সঙ্গকারা শতরান পূর্ণ করার পর তাঁকে অভিনন্দন জানাতে গিয়ে একইভাবে আউট হন মুথাইয়া মুরলীধরন।
২০১১ সালে ইয়ান বেল একইভাবে আউট হতে হতে বেঁচেছিলেন মহেন্দ্র সিং ধোনির সৌজন্যে। তিন রান নিয়ে চা বিরতির সময় ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন বেল। ওভার ঘোষণার আগেই। ফিল্ডার হিসেবে বল পাঠান প্রবীণ কুমার। চা বিরতিতে ধোনির কাছে গিয়ে এই আউটের আবেদন প্রত্যাহারের অনুরোধ করেছিলেন তৎকালীন অধিনায়ক অ্য়ান্ড্রু স্ট্রস ও কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। তারপর ধোনি বেলকে ফিরিয়ে নেন।
অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে দ্বিতীয় সারির বোলিং আক্রমণ নিয়ে। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, মিচেল মার্শ নেই চোটের কারণে। অবসর নিয়েছেন মার্কাস স্টইনিস। এই টুর্নামেন্ট শুরুর আগে শ্রীলঙ্কায় হেরেছিল অজিরা। এই পরিস্থিতিতে সেমিফাইনালে উঠে তৃপ্ত স্টিভ স্মিথ।
অজি অধিনায়ক ম্যাচের পর বলেন, টুর্নামেন্ট শুরুর পর প্রথম দুইয়ে থেকে সেমিফাইনালে উঠলাম। এটা নিঃসন্দেহে তৃপ্তির। তবে ম্যাচ জিতলে তিনি আরও খুশি বলেও জানান স্মিথ। ট্রাভিস হেড অর্ধশতরান করে অপরাজিত ছিলেন। তাঁর প্রশংসাও করেন স্মিথ। যদিও সেমিফাইনালে ওপেনিং জুটিতে বদল আনতে হতে পারে।
ম্যাথু শর্টের ব্যাটিংয়ের সময় অস্বস্তি চোখে পড়ছিল। বিশেষ করে দৌড়ানোর সময়। স্মিথ জানান, শর্টের কোয়াড ইনজুরি পরীক্ষা করা হবে কাল। স্মিথের কথায়, শর্টের যে অসুবিধা হচ্ছিল তা বুঝতে পারছি। চলাফেরা স্বাভাবিকভাবে করতে পারছেন না। খেলার মাঝে গ্যাপ কম। সে কারণেই সমস্যা বেড়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications