CT 2025: বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, অস্ট্রেলিয়া সেমিফাইনালে! ভাগ্যের হাতে মার খেয়ে কার্যত বিদায় আফগানিস্তানের

CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আজ লাহোরে অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেল।

যার ফলে চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন স্টিভ স্মিথরা। এক পয়েন্ট ঝুলিতে আসায় তিন পয়েন্ট নিয়ে আফগানিস্তান অঙ্কের নিয়মে টিকে থাকল, তবে শেষ চারে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

CT 2025

অস্ট্রেলিয়ার সামনে ২৭৪ রানের টার্গেট রেখেছিল আফগানিস্তান। বৃষ্টির পূর্বাভাস থাকায় আগ্রাসী ক্রিকেটই খেলতে থাকে স্টিভ স্মিথের দল। ১২.৫ ওভারে খেলা বন্ধের সময় অজিদের স্কোর ছিল ১ উইকেটে ১০৯ রান।

ট্রাভিস হেড ৯টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৪০ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন। স্টিভ স্মিথ অপরাজিত ছিলেন ২২ বলে ১৯ রানে। তিনি ২টি চার মেরেছেন। ম্যাথু শর্ট ১৫ বলে ২০ রান করেন। তবে তাঁর কোয়াড প্রবলেম সেমিফাইনালের আগে অস্বস্তিতে রাখবে অজিদের।

টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান তুলেছিল ২৭৩ রান। ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৯৫ বলে ৬৫ রান করেন সেদিকুল্লাহ অটল। ১টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৬৩ বলে ৬৭ রান করেন আজমাতুল্লাহ ওমরজাই।

বেন ডোয়ারশুইস তিনটি, স্পেনসার জনসন ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট দখল করেন। একটি করে উইকেট নেন নাথান এলিস ও গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় ম্যাথু শর্টের উইকেটটি পেয়েছেন ওমরজাই।

বৃষ্টি নামায় আউটফিল্ডে জল জমে গিয়েছিল। বৃষ্টি থামলে সুপার সপার চালিয়েও পরিস্থিতি ম্যাচ চালু করার মতো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি। বোলিং রান আপের জায়গা ঢাকতেও দেরি করে ফেলেছিলেন মাঠকর্মীরা। মাঠ পর্যবেক্ষণের পর খেলা পরিত্যক্ত ঘোষণার পথেই হাঁটেন আম্পায়াররা। পুরো মাঠ ঢাকলে অবশ্য অন্তত ২০ ওভার অবধি খেলা করানো যেত। ফলে পাকিস্তানের স্টেডিয়ামের পরিকাঠামো নিয়ে প্রশ্ন থেকেই গেল।

গ্রুপ বি-তে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে অজিরা পয়েন্ট তালিকার শীর্ষে, নেট রান রেট ০.৪৭৫। কাল ইংল্যান্ডকে যদি দক্ষিণ আফ্রিকা হারায় তবে পাঁচ পয়েন্ট নিয়ে প্রোটিয়ারা দখলে নেবে শীর্ষস্থান। ইংল্যান্ড জিতলে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান শেষ করবে তিন পয়েন্ট নিয়ে।

দক্ষিণ আফ্রিকার নেট রান রেট ২.১৪০। আফগানিস্তানের ক্ষেত্রে তা মাইনাস (-) ০.৯৯০। ফলে আফগানিস্তান নেট রান রেটে প্রোটিয়াদের টেক্কা দিতে পারবে যদি ৩০১ রানের টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা অন্তত ২০৭ রানে হারে। কিংবা দক্ষিণ আফ্রিকা ৩০০ রান তুললে তা ইংল্যান্ডকে তুলতে হবে ১১.১ ওভারে। যা কার্যত অসম্ভবই বলা চলে। ফলে ভাগ্যের হাতে মার খেয়েই বিদায়ই নিতে হচ্ছে আফগানদের। ২০০৯ সালের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের বাধা টপকে সেমিফাইনালে উঠল অজিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+