CT 2025: অসুস্থ বাভুমা ও টনি, এবার চোট পেলেন মার্করাম! সেমিফাইনালের আগে উদ্বেগে দক্ষিণ আফ্রিকা

CT 2025: দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে ওঠা নিয়ে সংশয় নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৮০ রানের টার্গেট তাড়া করছে প্রোটিয়ারা। কিন্তু চিন্তা বাড়ালেন এইডেন মার্করাম।

তেম্বা বাভুমা অসুস্থ থাকায় আজকের ম্যাচে নেতৃত্ব দিচ্ছিলেন মার্করাম। যদিও ৩১ ওভার শুরু হওয়ার আগেই তিনি মাঠ ছাড়েন।

CT 2025

ক্রিকেট সাউথ আফ্রিকার তরফে জানানো হয়েছে, মার্করাম হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি বোধ করছিলেন। সে কারণে ইংল্যান্ড ইনিংসের বাকি সময় নেতৃত্ব দেন হেইনরিখ ক্লাসেন। মার্করাম আর ফিল্ডিং করবেন না। প্রয়োজন হলে তবেই ব্যাট করতে নামবেন।

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে এদিন টসের সময় মার্করামকে আসতে দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। মার্করাম জানান, টনি ডি জর্জি ও তেম্বা বাভুমা অসুস্থ। সে কারণে তাঁরা আজকের ম্যাচে নেই। আশা করি, পরের ম্যাচের আগে তাঁরা সুস্থ হয়ে যাবেন।

বাভুমা ও টনি না থাকায় আজ দক্ষিণ আফ্রিকাকে ওপেনিং জুটিতেও বদল আনতে হয়। বাভুমা ও টনির জায়গায় ট্রিস্টান স্টাবস ও হেইনরিখ ক্লাসেনকে একাদশে আনা হয়েছে। কিন্তু কিছুক্ষণের মধ্যে অনিশ্চয়তা বাড়ল মার্করামকে নিয়ে।

দক্ষিণ আফ্রিকাকে মঙ্গল, নাকি বুধবার, কবে সেমিফাইনাল খেলতে হবে তা স্পষ্ট নয়। আজকের ম্যাচের পর তাদের দুবাই যেতে হবে। কাল ভারত যদি নিউজিল্যান্ডকে হারায় তাহলে সেমিফাইনালে খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তবে যদি রোহিতরা কাল হেরে যান তাহলে ভারত ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

হাতে বেশি সময় নেই। এই পরিস্থিতিতে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মার্করাম ছিটকে গেলে তা হবে বড় ধাক্কা। অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। তবে আফগানিস্তানের বিরুদ্ধে অভিজ্ঞ মার্করাম অপরাজিত ৫২ রানের ইনিংস খেলেছিলেন।

এদিকে, ইংল্যান্ডকে ৩৮.২ ওভারে ১৭৯ রানে থামিয়ে দিয়ে রান তাড়া করতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। ট্রিস্টান স্টাবস এদিন টনি ডি জর্জির জায়গায় ওপেন করতে নেমে রান পাননি। পাঁচ বলে শূন্য করে তিনি জোফ্রা আর্চারের বলে বোল্ড হয়ে যান। তিনে সাধারণত নামেন বাভুমা। আজ নেমেছেন রাসি ভ্যান ডার ডুসেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+