CT 2025: আফগানিস্তানের জয় আর অঘটন নয়! মন্তব্য সচিনের, অস্ট্রেলিয়া ম্যাচের আগে একই সুর ট্রটের গলায়

CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইংল্যান্ডকে ছিটকে দিয়েছে আফগানিস্তান। কাল লাহোরে অস্ট্রেলিয়াকেও সমস্যায় ফেলে দিতে পারে হাশমাতুল্লাহ শাহিদির দল।

কালকের ম্য়াচ জিতলেই শেষ চারে জায়গা পাকা করে ফেলবে আফগানিস্তান। ইংল্যান্ডকে হারানোর পরই আফগানদের উচ্ছ্বসিত প্রশংসা করলেন সচিন তেন্ডুলকর।

CT 2025

সচিন এক্স হ্যান্ডলে লেখেন, আফগানিস্তান যে অবিচল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক উন্নতি করে চলেছে তা অনুপ্রেরণা জোগানোর মতো। আফগানিস্তান জয়কে অভ্যাসে পরিণত করে ফেলেছে। তাদের জয়কে আর অঘটন বলা যাবে না। ইব্রাহিম জাদরান ও আজমাতুল্লাহ ওমরজাইয়ের প্রশংসাও করেছেন সচিন।

ইংল্যান্ডকে যখন আফগানিস্তান ছিটকে দিল তখন ডাগআউটে বসে আরেক ইংরেজ। আফগান কোচ ইংল্যান্ডের প্রাক্তনী জনাথন ট্রট। ২০২৪ সালের টি২০ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার পথে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়েছিল আফগানিস্তান। ২০২৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ড ও পাকিস্তানকে হারিয়েছিল তারা।

অস্ট্রেলিয়া ম্যাচে ফোকাস স্থির করার আগে ট্রট দলের ক্রিকেটারদের উদ্দেশে বলেন, বিশ্বকাপ, টি২০ বিশ্বকাপের পর এই টুর্নামেন্টে যা হলো তাতে আর আফগানিস্তানকে কেউ হাল্কাভাবে নেবে না। আগে সূচি দেখে অনেকেই ভাবতো টেস্টখেলিয়ে দেশের তুলনায় অন্য দেশ তুলনায় সহজ প্রতিপক্ষ। তবে এই ফরম্যাট, কন্ডিশনে আমি সেটা মনে করি না।

ট্রট বলেন, আমরা যে ম্যাচগুলি খেলি তা প্রতিযোগিতামূলক এবং আমরা নামি জেতার লক্ষ্যেই। অস্ট্রেলিয়াও আমাদের সমীহই করবে। আমি কোচ হয়ে আসার পর তিনবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছি। প্রতিটিতেই আমরা ম্যাচে ছিলাম।

ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের রাত উপভোগের পর আজ সকাল থেকেই আফগানিস্তান দলের প্রত্যেকে অস্ট্রেলিয়া ম্যাচের জন্য প্রস্তুত থাকবেন বলে বিশ্বাস ট্রটের।

সংযুক্ত আরব আমিরশাহীতেই বেশি খেলে আফগানিস্তান। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে যে বিপুল সংখ্যক আফগান সমর্থক উপস্থিত ছিলেন তা উদ্বুদ্ধ করেছে গোটা দলকে। তবে অস্ট্রেলিয়া ম্যাচে নতুনভাবে শুরু করতে হবে, দলকে বার্তা ট্রটের। তিনি প্রশংসা করেছেন ইব্রাহিম জাদরানের খেলার ধরনের।

ট্রট বছর তিনেক আগে যখন আফগানিস্তান দলের হেড কোচ হন তখন চিহ্নিত করেন র ট্যালেন্টদের। প্রতিভার অভাব ছিল না। জোর দেন প্রস্তুতিতে। আফগানিস্তানের ক্রিকেটাররা বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেন। সেখানে নামজাদা তারকারাও থাকেন। তাঁদের কাছ থেকে শেখেন কী করণীয়। সেই অভিজ্ঞতাই আফগানিস্তান দলে কাজে লাগান এই ক্রিকেটাররা। তাতেই আফগানিস্তানের লাগাতার উন্নতি, দাবি ট্রটের।

উল্লেখ্য, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের ওডিআই দ্বৈরথ হয়েছে চারবার। চারটিতেই জিতেছে অজিরা। শেষবার ২০২৩ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া জেতে ৩ উইকেটে। ২০১৯ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া ৭ উইকেটে হারিয়েছিল আফগানিস্তানকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+