আরসিবি'র বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিলেন ধোনি, মাহির একাদশে একটি পরিবর্তন

আরসিবি'র বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিলেন ধোনি, মাহির একাদশে একটি পরিবর্তন

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচ থেকে পুরো দুই পয়েন্ট জরুরি আরসিবির। অন্য দিকে, ক্রমাগত হেরে কোনঠাসা চেন্নাইয়ের প্লে-অফে খেলার আশা নেই বললেই চলে। কিন্তু চার বারের চ্যাম্পিয়ন দলের এখন লক্ষ্য যতটা সম্ভব ভাল পজিশনে লিগে শেষ করা।

আরসিবির বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিলেন ধোনি, মাহির একাদশে একটি পরিবর্তন

রবীন্দ্র জাডেজার হাতে মরসুমের শুরু থেকে নেতৃত্ব ছিল, কিন্তু ধোনির ভরসার মর্যাদা রাখতে পারেননি জাড্ডু। আট ম্যাচের মধ্যে তাঁর নেতৃত্বে ছয় ম্যাচে পরাজয়ের পর ফের নেতৃত্ব ধোনিকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। ধোনির নেতৃত্বে প্রথম ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদকে ১৩ রানে পরাজিত করে চেন্নাই সুপার কিংস।

শেষ তিন ম্যাচে হেরে হারের হ্যাটট্রিক করে ফেললেও সেট দলের উপরই ভরসা রেখেছেন ডু প্লেসিস। প্রথম একাদশে কোনও পরিবর্তন আনেননি তিনি। এই ম্যাচে জিততে পারলে প্লে-অফের লড়াইয়ে অনেকটাই এগিয়ে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অপর দিকে, ধোনির নেতৃত্বে চেন্নাই দলে একটি পরিবর্তন এসেছে। মিচেল স্যান্টনারের পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন মঈন আলি। চেন্নাইয়ের লক্ষ্য বাকি ম্যাচগুলি জিতে হারানে সম্মান কিছুটা দলের পুনরুদ্ধার করা।

চেন্নাই সুপার কিংস:

ঋতুরাজ গায়েকোয়াড়, ডেভন কনওয়ে, রবীন উথাপ্পা, অম্বতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক এবং উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা, মঈন আলি, ডোয়েন প্রিটোরিয়াস, মহেশ থিকশানে, সিমরণজিৎ সিং, মুকেশ চৌধুরী

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর:

বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, মোহিপাল লোমরোর, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, জস হ্যাজেলউড

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+