আইপিএল ২০২০-তে হতাশ করা যে যে ক্রিকেটারকে বাদ দিতে পারে সিএসকে
আইপিএল ২০২০-তে হতাশ করা যে যে ক্রিকেটারকে বাদ দিতে পারে সিএসকে
আইপিএল ২০২০-তে ডাহা ফেলের মুখ দেখতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। টু্র্নামেন্টের ইতিহাসে এই প্রথমবার প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছে এমএস ধোনি শিবির। এই ফলাফলের জন্য দলের নির্দিষ্ট কিছু ক্রিকেটারকে কাঠগড়ায় তোলা যায়। পরের মরশুমে সেসব ক্রিকেটারদের দল থেকে বাদও দিতে পারে তিন বারের চ্যাম্পিয়নরা। সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মুরলী বিজয়
আইপিএল ২০২০-তে মাত্র তিন ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মুরলী বিজয়। মাত্র ৩২ রান এসেছে তাঁর ব্যাট থেকে। উল্টে গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে চেন্নাই সুপার কিংসকে একাধিকবার সমস্যায় ফেলেছেন বিজয়।

পীয়ূষ চাওলা
আইপিএল ২০২০-তে সিএসকে-র জার্সিতে মাত্র সাত ম্যাচ খেলেছেন লেগ স্পিনার পীয়ূষ চাওলা। মাত্র ৬টি উইকেট নিয়েছেন। ৩১.৮৩-এর গড়ে বল করার পাশাপাশি টুর্নামেন্টে ৯.০৯ হারে রানও দিয়েছেন অভিজ্ঞ স্পিনার।

করণ শর্মা
আইপিএল ২০২০-তে চেন্নাই সুপার কিংসের হয়ে পাঁচ ম্যাচ খেলে মাত্র পাঁচ উইকেট নিয়েছেন করণ শর্মা। টুর্নামেন্টে প্রচুর রান দেওয়া এই লেগ স্পিনারকে আগামী বছরের নিলামে ছেড়ে দিতে পারে সিএসকে। কারণ হরভজন সিংয়ের শূন্যস্থান পূরণ করতে তিনি ব্যর্থ হয়েছেন।

সিএসকে-র পারফরম্যান্স
চলতি আইপিএলে ১৪ ম্যাচের মধ্যে ৬টি জিততে সক্ষম হয়েছে চেন্নাই সুপার কিংস। ১২ পয়েন্ট নিয়ে তালিকার নিচের দিকে অবস্থান করছে এমএস ধোনি শিবির। টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম বার প্লে-অফে পৌঁছতে পারল না চেন্নাই সুপার কিংস।












Click it and Unblock the Notifications