আইপিএলে এক একটি বিভাগে পুরস্কার মূল্য কত জানেন! জেনে নিন এখুনি
আইপিএল শেষে দলগুলি ও খেলোয়াড়রা অনেক পুরস্কার ও সম্মাননা পাবেন। কোন কোন পুরস্কারে কত অর্থমূল্য তা জেনে নেওয়া যাক একনজরে।
৫০দিনের রোমাঞ্চকর টুর্নামেন্ট অবশেষে শেষ হতে চলেছে ফাইনালের মধ্যে দিয়ে। চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ বাকী দলগুলিকে হারিয়ে ফাইনালে উঠেছে। চেন্নাই তৃতীয়বার ও হায়দরাবাদ দ্বিতীয়বার কাপ জয়ের লক্ষ্যে খেলতে নামছে। মহেন্দ্র সিং ধোনি নাকি কেন উইলিয়ামসনের ছেলেরা শেষ অবধি বাজিমাত করে সেটাই এখন দেখার।

কোটি টাকার এই টুর্নামেন্টের শেষে দলগুলি ও খেলোয়াড়রা অনেক পুরস্কার ও সম্মাননা পাবেন। কোন কোন পুরস্কারে কত অর্থমূল্য তা জেনে নেওয়া যাক একনজরে।
- আইপিএলের ফাইনালে বিজিত দল পাবে ১২.৫ কোটি টাকার চেক। আর বিজয়ী দল পাবে ২০ কোটি টাকার চেক। দুই দলের অধিনায়কের হাতে চেক তুলে দেওয়া হবে খেলার শেষে।
- মোস্ট ভ্যালুয়য়েবল প্লেয়ার পাবেন ১০ লক্ষ টাকার চেক। সারা মরশুমে সবচেয়ে বেশি পয়েন্ট থাকা খেলোয়াড় এই পুরস্কার পাবেন।
- সবচেয়ে বেশি উইকেট নেওয়া বেগুনি টুপির বিজয়ী খেলোয়াড় ১০ লক্ষ টাকার চেক পাবেন।
- সবচেয়ে বেশি রান করা কমলা টুপি বিজয়ী খেলোয়াড়ও ১০ লক্ষ টাকার চেক পাবেন।
- এমার্জিং খেলোয়াড়দেরর মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা খেলোয়াড় ১০ লক্ষ টাকার চেক পাবেন।
- মরশুমে সেরা ক্যাচ নেওয়া খেলোয়াড় পাবেন ১০ লক্ষ টাকার চেক।
- এছাড়া সবচেয়ে বেশিবার এফবিবি স্টাইলিস খেলোয়াড়ের পুরস্কার জেতা খেলোয়াড় ১০ লক্ষ টাকা পাবেন।
- স্টার প্লাস নয়ি সোচ অ্যাওয়ার্ডের তরফেও বিজয়ী খেলোয়াড়কে ১০ লক্ষ টাকা দেওয়া হবে।
- আইপিএলে সাতটি বা তার বেশি ম্যাচের আয়োজন করা মাঠকে ৫০ লক্ষ টাকা ও তার কম ম্যাচের আয়োজন করা মাঠকে ২৫ লক্ষ টাকা পুরস্কার মূল্যের চেক প্রদান করা হবে।












Click it and Unblock the Notifications