IPL 2024, CSK vs PBKS: চিপকে জয়ের ধারা বজায় রাখল পাঞ্জাব, সিএসকের বিরুদ্ধে জিতে প্লে-অফে টিকে থাকল কিংসরা
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আইপিএল ২০২৪ -এর ৪৯ তম ম্যাচে পাঞ্জাব কিংস খেলতে নামছে সিএসকের বিরুদ্ধে।। চলতি মরসুমে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। ২০২১ সালের আইপিএলে প্রথম সাক্ষাতের পর আর পাঞ্জাবকে হারাতে পারেনি সিএসকে।শেষ পাঁচটি সাক্ষাতের শেষ চারটি ম্যাচেই জিতেছে পাঞ্জাব কিংস। তবে আইপিএলের প্লে-অফের লড়াইয়ে টিকে থাকার লক্ষ্যে চেন্নাইয়ের বিরুদ্ধে জয় অত্যন্ত প্রয়োজনীয় প্রীতি জিন্টার দলের।

CSK vs PBKS: ৭ উইকেটে জিতল পাঞ্জাব
সিএসকের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পেল পাঞ্জাব।টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব দল। ওপেনিং জুটিতেই উঠে ৬৪ রান।রাহানে ২৪ বলে ২৯ রান করেন। মারেন ৫টি চার। দুবে ০ ও জাদেজা ২ রানে আউট হলেন। বিনা উইকেটে ৬৪ থেকে ৩ উইকেটে ৭০ হয়ে যাওয়ার পর চেন্নাইয়ের ইনিংস মেরামতের চেষ্টা করেন অধিনায়ক ঋতুরাজ।২৩ বলে ২১ রান করে আউট হলেন সমীর রিজভি। মঈন আলিও ৯ বলে ১৫ রান করে আউট হলেন। ১১ বলে ১৪ রান করে আউট হলেন ধোনি। মারলেন ১টি করে চার এবং ছয়। এ বারের আইপিএলে এই প্রথম আউট হলেন ধোনি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান তুলল চেন্নাই।জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই পরিবর্ত হিসাবে নামা প্রভসিমরন সিংয়ের উইকেট হারায় পাঞ্জাব। ১০ বলে ১৩ রান করেই আউট হন পা্ঞ্জাব ওপেনার। এরপর জনি বেয়ারস্টো, রাইলি রুসো পাঞ্জাবের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। বেয়ারস্টো ৩০ বলে ৪৬ রান করে আউট হলেন।অধিনায়ক স্যাম কারেন এবং শশাঙ্ক সিং পাঞ্জাবকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। শশাঙ্ক ২৫ এবং স্যাম অপরাজিত ২৬ রান করেন। শেষ পর্যন্ত ১৩ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় পেল পাঞ্জাব।এই ম্যাচ জিতে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে পাঞ্জাব, ১০ ম্যাচে ১০ পয়েন্টে নিয়ে ৪ নম্বরে থাকা চেন্নাইয়ের প্লে অফের পথ চ্যালেঞ্জিং হল।
CSK vs PBKS: জয়ের জন্য পাঞ্জাবের লক্ষ্য ১৬৩
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে পাঞ্জাব সুপার কিংস মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংসের। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব দল। অজিঙ্কা রাহানে এবং ঋতুরাজ গাইকোয়াড় চেন্নাইয়ের হয়ে ওপেন করতে নামেন। ওপেনিং জুটিতেই উঠে ৬৪ রান। অজিঙ্কা রাহানে ২৪ বলে ২৯ রান করে হরমনপ্রীত ব্রারের বলে আউট হন। সদ্য বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া শিবম দুবে এই ম্যাচে পুরোপুরি ফ্লপ। হরপ্রীতের বলে ০ রানেই আউটহলেন দুবে। রবীন্দ্র জাদেজাও ব্যর্থ হলেন। ২ রান করে রাহুল চাহারের বলে আউট হলেন জাড্ডু। চেন্নাই ব্যাটিংয়ের হাল ধরে রাখেন অধিনায়ক ঋতুরাজই। শেষ পর্যন্ত ৪৮ বলে ৬২ রানের ইনিংস খেলে আউট হলেন। তবে চলতি আইপিএলে ৫০০ রানের গণ্ডি পার করে ফেললেন। এমনকি কমলা টুপির মালিকও হলেন।
২৩ বলে ২১ রান করে আউট হলেন সমীর রিজভি। মঈন আলিও ৯ বলে ১৫ রান করে আউট হলেন। শেষ দিকে নেরমে ধোনি করলেন ১১ বলে ১৪ রান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান তুলল চেন্নাই। পাঞ্জাবের হয়ে দুটি করে উইকেট নেন হরপ্রীত ও রাহুল চাহার।
CSK vs PBKS: দুই দলের প্রথম একাদশ
চেন্নাই সুপার কিংসের দল- অজিঙ্ক রাহানে, ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), ড্যারিল মিচেল, মঈন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার),শার্দুল ঠাকুর, দীপক চাহার, রিচার্ড গ্লিসন, মুস্তাফিজুর রহমান।
পাঞ্জাব কিংসের দল- জনি বেয়ারস্টো, রাইলি রুসো, জিতেশ শর্মা (উইকেটকিপার), স্যাম কারান (অধিনায়ক), শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা, হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাডা, রাহুল চাহার, অর্শদীপ সিং।
CSK vs PBKS: টসে জিতল পাঞ্জাব
বুধবার চিপকে দুই কিংস দলের লড়াই। চেন্নাই সুপার সিংসের মুখোমুখি পাঞ্জাব কিংস। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিল পাঞ্জাব কিংস। পাঞ্জাব দলে এই ম্যাচেও নেই ধাওয়ান। দল অপরিবর্তত রেখেই নামছে পাঞ্জাব। অন্যদিকে সিএসকে দলে দুটি পরিবর্তন হয়েছে। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে দুই দল মুখোমুখি হয়েছে মোট ২৮ বার মুখোমুখি হয়েছে।তার মধ্য়ে ১৫ বার জয় ছিনিয়ে নিয়েছে রুতুরাজের দল। অন্যদিকে পাঞ্জাব ১৩ বার জিতেছে। চিপকে পাঞ্জাব কিংসের রেকর্ড কিন্তু বেশ ভাল।সিএসকে দল হিসেবে ৯টি ম্য়াচ খেলে পাঁচ ম্য়াচ জিতে প্লে অফের দৌড়ে ভীষণভাবে রয়েছে। সিএসকে পেসার মুস্তাফিজুর রহমানের এটাই শেষ ম্যাচ এবারের আইপিএলে। তবে তাদের দলে মূল চিন্তার কারণ হতে পারে ওপেনিং কম্বিনেশনে ব্যর্থতা। নয় ম্যাচে মাত্র তিনটি জয় নিয়ে পঞ্জাব কিংস আছে অষ্টম স্থানে। নিজেদের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) ৮ উইকেটে হারিয়েছে তারা।ইডেনে কেকেআরের বিরুদ্ধে টি২০ ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছে প্রীতি জিন্টার দল। তবে প্লে অফে টিকে থাকতে হলে সব ম্যাচ জিততে হবে পাঞ্জাবকে।












Click it and Unblock the Notifications