জয়ের জন্য মুম্বইয়ের কাছে ১৭০ রানের লক্ষ্য রাখল চেন্নাই

টসে হেরেও ঘরের মাঠে শুরুটা ভালই করল চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ইনিংসের শেষটা ভাল হলেও শুরুটা কিন্তু বেশ

টসে হেরেও ঘরের মাঠে শুরুটা ভালই করল চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

জয়ের জন্য মুম্বইয়ের কাছে ১৭০ রানের লক্ষ্য রাখল চেন্নাই

ইনিংসের শেষটা ভাল হলেও শুরুটা কিন্তু বেশ নড়বড়ে ছিল চেন্নাই সুপার কিংসের। পাওয়ার প্লের মধ্যেই শেন ওয়াটসন(১২)-র উইকেট হারায় চেন্নাই।

তবে, প্রথম পাঁচ ওভারের মধ্যে ওয়াটসনের উইকেট হারাতে হলেও চেন্নাইয়ের ইনিংসকে নির্ভরতা দেন অম্বতি রায়ডু এবং সুরেশ রায়না। ৩৫ বলে ৪৬ রানের ইনিংস খেলেন তিনি। চারটি ছয় এবং দু'টি চার দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।

অম্বতির পাশাপাশি বড় রান পান সুরেশ রায়নাও। এই বাঁ হাতি বির্ধ্বংসী ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ৭৩ রান। ৪৭ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। সুরেশের ইনিংস সাজানো ছিল ছয়টি চার এবং চারটি ছয় দিয়ে।

রায়নাকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে গত ম্যাচের নায়ক ধোনি মাত্র ২৬ রান করেই প্যাভিলিয়নে ফেরেন।

উল্লেখযোগ্য ভাবে এ দিনের ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন ডোয়েন ব্র্যাভো। যে ব্র্যাভোর চওড়া ব্যাটের উপর ভর করে ওয়াংখেড়েতে হারা ম্যাচ এক উইকেটে জিতেছিল চেন্নাই, সেই ব্র্যাভোই এ দিন রানের খাতা না খুলে ফেরেন প্য়াভিলিয়নে। ব্র্যাভোর পাশাপাশি রান পাননি স্যাম বিলিংসও(৩)।

অন্য দিকে, মুম্বইয়ের হয়ে এ দিন ভার বল করেন মিচেল ম্যাকলানেঘান, যশপ্রীত বুমরা এবং ক্রুণাল পান্ডিয়া। বুমরা উইকেট না পেলেও দু'টি করে উইকেট নেন ম্যাকলানেঘান, ক্রুণাল পান্ডিয়া।

৪ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট পান ক্রুণাল। ২ উইকেট নিতে নির্ধারিত ৪ ওভারে ম্যাকলানেঘান খরচকরেন ২৬ রান। মুম্বইয়ের হয়ে আর একটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। জয়ের জন্য মুম্বইয়ের প্রয়োজন ১৭০ রান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+