চতুর্থ ম্যাচেও প্রত্যাশিত পারফরম্যান্স উপহার দিতে পারলেন না চেন্নাইয়ের ব্যাটাররা, হায়দরাবাদের টার্গেট ১৫৫ রান
চতুর্থ ম্যাচেও প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারলেন না চেন্নাইের ব্যাটাররা, হায়দরাবাদের টার্গেট ১৫৫ রান
চেন্নাইয়ের ব্যাটসম্যানদের খারাপ ফর্ম অব্যহত। আইপিএল-এ নিজেদের চতুর্থ ম্যাচে কোনও রকমে দেড়শো রানের গণ্ডি টপকালো চেন্নাই সুপার কিংস। নির্ধারিত ২০ ওভারে চেন্নায়ের রান ১৫৪/৭। এই ম্যাচে চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ রান করেন মঈন আলি। ৩৫ বলে ৪৮ রানের ইনিংস আসে তাঁর ব্যাট থেকে। অল্পের জন্য অর্ধ শতরান হাতছাড়া করেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার।

মঈন আলি এবং মিডল অর্ডারে অম্বতি রায়াডু (২৭) এবং কিছুটা রবীন্দ্র জাডেজা (২৩) ছাড়া চেন্নাইয়ের কোনও ব্যাটসম্যান এই ম্যাচে দলকে অভিষ্ট্য লক্ষ্যে পৌঁছে দেওয়ার পথে বড় ভূমিকা নিতে পারেননি। ঋতুরাজ গায়েকোয়াড়ের খারাপ ফর্ম অব্যহত রয়েছে। ১৬ রান করে প্যাভিলিয়নে ফেরন তিনি। অপর ওপেনার রবীন উথাপ্পা করেন ১৫ রান। মঈন এবং রায়াডু যদি চেন্নাইয়ের ইনিংসের হাল না ধরতো তা হলে ১৪০ রান টপকানোও চাপের হয়ে যেত দক্ষিণ ভারতের আইপিএল ফ্রাঞ্চাইজিটির জন্য। শেষের দিকে ১৫ বলে ২৩ রানের ইনিংস খেলে দলকে ১৫০ রানের গণ্ডি টপকাতে সাহায্য করেন অধিনায়ক রবীন্দ্র জাডেজা। ব্যাট হাতে এই ম্যাচে ব্যর্থ হয়েছেন মহেন্দ্র সিং ধোনি (৩) এবং শিভম দুবে (৩)।
আইপিএল ২০২২-এ হারের হ্যাটট্রিক করা চেন্নাইকে খাদের কিনারা থেকে তুলে আনার ক্ষেত্রে বড় ভূমিকা এই ম্যাচে পালন করার ছিল ব্যাটসম্যানদের। বিশেষ করে যেখানে প্রথমে ব্যাটিং করার সুযোগ এসেছে। সেক্ষেত্রে বড় রান স্কোর বোর্ডে তুলতে পারলে কাজটা অনেকটা কঠিন হতে পারত সানরাইজার্সের জন্য।

কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দু'টি করে উইকেট পেয়েছেন ওয়াশিংটন সুন্দর এবং টি নটরাজন। একটি করে উইকেট পেয়েছেন মার্কো জেনসন, এইডেন মার্করাম এবং ভুবনেশ্বর কুমার।
আইপিএল-এ সানরাইজার্সের জার্সিতে প্রথম ম্যাচে মহেন্দ্র সিং ধোনির উইকেট পাওয়া মার্কো জেনসন ইনিংসের শেষে বলেন, "প্রথম দিকে কিছুটা নার্ভাস ছিলাম কিন্তু সুযোগ পেয়ে এবং খেলায় অবদান রাখতে পেরে ভাল লাগছে। উইকেটে আমার জন্য বিশেষ সুইং ছিল না তাই ছোট বলের উপর ভরসা রেখেছিলাম। যে কারোর ওনার (এম এস ধোনি) উইকেট পেলে ভাল লাগবে।"












Click it and Unblock the Notifications