IPL 2023: আইপিএলের আগে চোট সমস্যায় জেরবার বিভিন্ন দল, দুই ভারতীয় পেসারকে নিয়ে অনিশ্চয়তা

আইপিএল শুরু হতে আর সাত দিন। বিভিন্ন দল প্রস্তুতি শুরু করে দিয়েছে। একে একে আসতে শুরু করেছেন বিদেশিরাও। যদিও টুর্নামেন্ট শুরুর আগেই চোট সমস্যায় জর্জরিত বিভিন্ন দল। ইতিমধ্যেই ভারতীয় ও বিদেশ কয়েকজন গিয়েছেন। অনিশ্চয়তা রয়েছে দুই ভারতীয় পেসারকে নিয়ে।

আইপিএলের আগে চোট সমস্যায় বিভিন্ন দল

চেন্নাই সুপার কিংসের মুকেশ চৌধুরী ও লখনউ সুপার জায়ান্টসের মহসিন খান। দুজনেই বাঁহাতি পেসার। দুজনকেই বেস প্রাইস ২০ লক্ষ টাকায় কিনেছিল এই দুই ফ্র্যাঞ্চাইজি। এই দুজনই এবারের আইপিএলে চোটের কারণে খেলতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। গত বছরের আইপিএলে মুকেশ ও মহসিন নজর কেড়েছিলেন। মুকেশ ১৩ ম্যাচে পেয়েছিলেন ১৬টি উইকেট।

মুকেশ চৌধুরী পিঠের চোটের সমস্যায় ভুগছেন। তাঁর রিহ্যাব চলছে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন বলেছেন, আমরা মুকেশের অপেক্ষায় রয়েছি। তবে তাঁকে পাওয়ার ব্যাপারে তেমন আশা দেখছি না। গত বছর আমাদের দলের বোলারদের মধ্যে তিনি ভালো পারফর্ম করেছিলেন। ফলে তিনি খেলতে না পারলে তা দুর্ভাগ্যজনকই হবে। মুকেশ নিজে অবশ্য আশা ছাড়ছেন না।

গত মরশুমে লখনউ সুপার জায়ান্টসকে প্লে-অফে তোলার ক্ষেত্রে মহসিন খান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ৯টি ম্যাচ খেলে ১৪টি উইকেট দখল করেন, ইকনমি ছিল ৫.৯৭। ব্রেক থ্রু দিতে পারদর্সী মহসিন পাঞ্জাব কিংস ম্যাচে ২৪ রানে তিন উইকেট এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৬ রানে ৪ উইকেট নেন। দিল্লি ম্যাচে সেরার পুরস্কার পান। মহসিনের এই বোলিং লিগ পর্যায়ের মাঝামাঝি লখনউকে মজবুত জায়গায় দাঁড় করায়।

মহসিন ইতিমধ্যেই লখনই সুপার জায়ান্টস দলের সঙ্গে লখনউয়ে রয়েছেন। প্র্যাকটিসও করছেন। আইপিএলের পরের দিকে কয়েকটি ম্যাচ খেলতে পারবেন বলেও আশাবাদী। যদিও ফ্র্যাঞ্চাইজি কর্তারা এখনই মহসিনকে নিয়ে ভবিষ্যদ্বাণী করতে রাজি নন। এদিকে, গতকাল কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে থ্রোডাউন সামলানোর সময় চোট পান নীতীশ রানা। তবে তা গুরুতর নয় বলেই জানা যাচ্ছে। রাজস্থান রয়্যালস পাচ্ছে না প্রসিদ্ধ কৃষ্ণ ও ওবেদ ম্যাককয়কে। প্রসিদ্ধের পরিবর্ত হতে পারেন সন্দীপ শর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+