ছয় উইকেটে আরসিবিকে হেলায় হারাল সিএসকে, প্লে-অফ থেকে আরও দূরে বিরাটরা

প্লে অফের রাস্তাটা কঠিন করে ফেলল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গোলার। চেন্নাই সুপার কিংসের কাছে ৬ উইকেটে হেরে প্রবল চাপে পড়ে গেল বিরাট কোহলির দল।

প্লে অফের রাস্তাটা কঠিন করে ফেলল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গোলার। চেন্নাই সুপার কিংসরে কাছে ৬ উইকেটে হেরে প্রবল চাপে পড়ে গেল বিরাট কোহলির দল।

চেন্নাইয়ের কাছে হেরে প্লে অফের আশা প্রায় শেষ আরসিবির

এ দিন প্রথমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সিএসকে সারথী মহেন্দ্র সিং ধোনি। তাঁর সিদ্ধান্তে যে কোনও ভুল ছিল না, ম্যাচের প্রথম থেকেই বল হাতে তা বোঝাতে থাকেন সিএসকের বোলাররা। বিশেষ করে রবীন্দ্র জাডেজা এবং হরভজন সিং এর স্পিন জুটি। চেন্নাইয়ের স্পিনারদের দাপটে, তাসের ঘরের মতো ভেঙে পড়ে আরসিবির ব্যাটিং লাইনআপ। মনন ভোরার পরিবর্তে দলে ফেরা পার্থিব পটেল চেষ্টা করেন কিছুটা। শেষের দিকে চেষ্টা করেন টিম সাউদি। এই দুই ক্রিকেটার ছাড়া এদিন প্রতিটি আরসিবি ক্রিকেটারই ব্যাট হাতে শুধু ব্যর্থতার স্বাদ চাখেন।

ওপেন করতে নেমে ৪১ বলে ৫৩ রানের ইনিংস খেলেন পার্থিব। তাঁর ইনিংসটি সাজানো ছিল দু'টি ছয় এবং পাঁচটি চার দিয়ে। শেষের দিকে ২৬ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।
এই দু'জন ছাড়া কোনও আরসিবি ক্রিকেটারই ১০ রানের গণ্ডি টপকাতে পারেননি। অধিনায়ক বিরাট কোহলি করেন মাত্র আট রান। ব্র্যান্ডন ম্যাককালামের ব্যাট থেকে আসে পাঁচ রান। এক রান করে প্যাভিলিয়নে ফেরেন চোট সারিয়ে মাঠে ফেরা এবি ডিভিলিয়ার্স। নির্ধারিত ২০ ওভারে ১২৭ রান তোলে আরসিবি।
চেন্নাইয়ের হয়ে তিনটি উইকেট নেন রবীন্দ্র জাডেজা এবং দু'টি উইকেট নেন হরভজন সিং। একটি করে শিকার লুঙ্গি এনগিডি এবং ডেভিড উইলির। দু'টি উইকেট আসে রান আউট হিসবে।
জবাবে মাত্র ৪ উইকেট হারিয়ে, দুই ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে ম্যাচ শেষ করেন অধিনায়ক এম এস ধোনি এবং ডোয়েন ব্র্যাভো। ২৩ বলে অপরাজিত ৩১ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন এমএসডি।
আরসিবির বিরুদ্ধে জিতলেও একটা সময় পর পর দু' উইকেট হারিয়ে চাপে পড়ে যায় চেন্নাই। সেই সময় দলের হাল শক্ত হাতে ধরেন ধোনি এবং ব্র্যাভো। ধোনিকে ১৪ রান করে যোগ্য সঙ্গত দেন ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার।
ধোনি এবং ব্র্যাভো ছাড়াও এদিন রান পান অম্বতি রায়ডু(৩২), সুরেশ রায়না(২৫)। তবে রান পাননি দলে নতুন আসা ব্যাটসম্যান ধ্রুব সোরে(৮)। রান পাননি শেন ওয়াটসনও(১১)।
আরসিবির হয়ে দু'টি উইকেট নেন উমেশ যাদব, একটি করে উইকেট নেন কোলিন ডি গ্র্যান্ডহোম এবং মুরুগান অশ্বিন।
এই ম্যাচে জয়ের ফেলে দশ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল চেন্নাই সুপার কিংস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+