বিজ্ঞাপনদাতারা ফের মজেছেন মাহিতে, আইপিএলে -র হাত ধরেই ফিরছেন ধোনি

আইপিএলে ফিরছে সিএসকে, বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় মহেন্দ্র সিং ধোনি। 

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে আসরে নামতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। দু বছরের নির্বাসন কাটিয়ে ফের একবার আইপিএলে ফিরছে সিএসকে। ফলে সর্বত্রই হুইশিল পোডুদের নিয়ে উন্মাদনা শুরু হয়ে গেছে। আর সিএসকে অধিনায়ক ধোনির জনপ্রিয়তাকে নিয়ে ফের একবার প্রোডাক্ট বিক্রির মাধ্যম হিসেবে বিক্রি করতে নেমে পড়েছে বহুজাতিক সংস্থারা।

বিজ্ঞাপনদাতারা ফের মজেছেন মাহিতে, আইপিএলে -র হাত ধরেই ফিরছেন ধোনি

একটি জনপ্রিয় চকোলেটের ব্র্যান্ড ফিরিয়ে এনেছে মহেন্দ্র সিং ধোনির পুরোন লুক। পাশাপাশি রয়েছে বাহুবলী ছোঁওয়া। সব মিলিয়ে জমজমাট হয়েছে মাহির নয়া বিজ্ঞাপনী প্রচার।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/dZn-h2PQxqs" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>

এদিকে আবার ড্রিম ইলেভেন বলে একটি স্পোর্টস গেমের ব্র্যান্ড অ্যাম্বাসডর হলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের অন্যতম জনপ্রিয় গেমিং সংস্থা তাঁকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসডর ঘোষণা করল। ভারতকে দুটি বিশ্বকাপ দেওয়া অধিনায়ক অত্যন্ত জনপ্রিয়। তাই নতুন গেমে তাঁকেই প্রচারের মুখ করা হয়েছে। ধোনি যেভাবে ম্যাচ রিডিং করতেন তাঁর ক্রিকেটের ৩৬০ ডিগ্রি অনুভবটাকেই নিজেদের গেমে আনতে চাইছে এই সংস্থা। ধোনি জানিয়েছেন, 'আমি দারুণ খুশি ড্রিম ইলেভেনের সঙ্গে যুক্ত হতে পেরে। এটা লক্ষ লক্ষ ক্রিকেট ফ্যানকে নিজেদের মতো করে খেলা পরিচালনা করার সুযোগ করে দেয়। নিজের মতো করে দল তৈরি তারপর খেলার সুযোগ পাওয়া যায়। তারপর খেলার পরিস্থিতি অনুযায়ি খেলা পরিচালনা করতে হয়। ' এদিকে সংস্থাও একইভাবে আশাবাদী মাহি তাঁদের ভেঞ্চারের সঙ্গে যুক্ত হওয়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+