IPL 2021: প্রথম কোয়ালিফায়ারে টস জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠাল ধোনির সিএসকে, পন্থের দলে টম কারান
আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে দুবাইয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশে কোনও পরিবর্তন নেই। দিল্লি ক্যাপিটালসে একটিই পরিবর্তন হয়েছে। মার্কাস স্টইনিস এখনও ফিট হননি। তাই রিপল প্যাটেলের জায়গায় টম কারানকে খেলাচ্ছে পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে প্লে অফে পৌঁছানো দিল্লি ক্যাপিটালস।

টস জিতে ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে ধোনি বলেন, আমাদের দলের অনেকেই মনে করছেন এই উইকেটে প্রথমদিকে জোরে বোলাররা সাহায্য পাবেন। তবে এটাও ঠিক এই উইকেটে খেলা বেশ কঠিনই হবে। টস হেরে ব্যাট করতে হবে বলে কোনও অসুবিধা নেই বলেই দাবি দিল্লি ক্যাপিটালসর অধিনায়ক ঋষভ পন্থের। তবে টস জিতলে তিনিও যে ফিল্ডিংই নিতেন, সে কথা স্বীকার করেছেন পন্থ। মহেন্দ্র সিং ধোনি যেখানে আইপিএলে ২৪তম প্লে অফ ম্যাচ খেলবেন, সেখানে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ ঋষভের। তিনি একদিকে যেমন কিছুটা নার্ভাস, তেমনই ভালো খেলার জন্য উত্তেজনাও অনুভব করছেন।
#CSK have won the toss and they will bowl first against #DelhiCapitals in #Qualifier1
— IndianPremierLeague (@IPL) October 10, 2021
Live - https://t.co/38XLwtuZDX #VIVOIPL pic.twitter.com/GmQXfdAXFY
আইপিএলে দুই দলের পারস্পপিক সাক্ষাতের নিরিখে চেন্নাই সুপার কিংস ১৪-১০ ব্যবধানে এগিয়ে থাকলেও শেষ পাঁচটি সাক্ষাতের পরিসংখ্যান ধোনিদের চিন্তায় রাখার পক্ষে যথেষ্ট। ২০২০ ও চলতি আইপিএলে দুটি সাক্ষাতে দুবার করেই চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। যদিও ২০১৮ ও ২০১৯ সালের আইপিএলে দুটি করে ম্যাচেই জয় পেয়েছিল সিএসকে। চেন্নাই সুপার কিংসকে টানা হারানোয় দলের যে আত্মবিশ্বাস বেড়েছে তা জানিয়েছেন পন্থ। কিন্তু একইভাবে তিনি বলেছেন, সিএসকে-কে হাল্কাভাবে নেওয়ার প্রশ্নই ওঠে না। উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালস প্রতিটি বিভাগেই মজবুত। দিল্লির শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে আজ বড় পরীক্ষা চেন্নাই সুপার কিংসের মিডল অর্ডারের। আর সেটাই এই ম্যাচে ফারাক গড়ে দিতে পারে। আজকের ম্যাচে যারা জিতবে তারা সরাসরি পৌঁছে যাবে আইপিএলের ফাইনালে। যে দল হারবে সেই দল দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে জয়ী দলের বিরুদ্ধে।
A look at the Playing XI for #Qualifier1
— IndianPremierLeague (@IPL) October 10, 2021
Live - https://t.co/38XLwtuZDX #VIVOIPL pic.twitter.com/T2PgpXC80y
দিল্লি ক্যাপিটালস- পৃথ্বী শ, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, শিমরন হেটমায়ার, মার্কাস স্টইনিস বা রিপল প্যাটেল, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, এনরিখ নরকিয়া, আবেশ খান।
চেন্নাই সুপার কিংস- ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ দু প্লেসি, মঈন আলি, অম্বাতি রায়ুডু, রবিন উথাপ্পা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ডোয়েইন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জশ হ্যাজলউড।












Click it and Unblock the Notifications