IPL 2024: ধোনি পরবর্তীতে কার হাতে থাকবে দলের নেতৃত্বের ভার? আইপিএলের আগেই বড় আপডেট দিলেন সিএসকে সিইও
চলতি আইপিএলের পরেই ক্রিকেটার ধোনি পুরোপুরি অবসরের গ্রহে ঢুকে পড়বেন। কিন্তু মাহি পরবর্তী সময়ে কে সামলাবেন সিএসকের রাজ্যপাট। কার হাতে থাকবে নেতৃত্বের গুরু দায়িত্ব? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সিএসকে সমর্থকদের মনে।
আইপিএল শুরুর আগে সিএসকের পরবর্তী অধিনায়ক প্রসঙ্গে মুখ খুললেন দলের সিইও কাশী বিশ্বনাথন। ধোনির পরে কে হবেন সিএসকের দলপতি? তা নুইয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে। আভ্যন্তরীন সেই আলোচনার কথাই প্রকাশ্যে আনলেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন। নিজের উত্তরসূরী বছে নেবেন ধোনি নিজেই।

বিশ্বনাথনের কথা থেকে পরিষ্কার, নিজের উত্তরসূরি ধোনিই বেছে নেবেন। তাঁকে সাহায্য করবেন কোচ স্টিফেন ফ্লেমিং। তাঁরা দলের মধ্যে থেকে কাউকে বাছবেন, না পরের নিলামে কোনও ক্রিকেটারকে নিয়ে তাঁকে অধিনায়ক করবেন, সেটা সম্পূর্ণ কোচ-অধিনায়কের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তকে সম্মান জানাবে ফ্র্যাঞ্চাইজ়ি। এর আগে ধোনি সরে দাঁড়ানোর পরে রবীন্দ্র জাডেজাকে অধিনায়ক করেছিল চেন্নাই।
২০২৩ সালে চেন্নাইকে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন করার পরই ধোনি পরের মরসুমেও খেলার বার্তা দিয়েছিলেন। কিন্তু আইপিএল পর্ব মিটতেই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল ধোনির। এরপর ধোনির খেলা নিয়ে জল্পনা তৈরি হয়।ছিলেন। কিন্তু, এখন সে সব কিছুর অবসান ঘটেছে। কারণ ধোনিকে রেখেই ২০২৪ সালের আইপিএলের দল সাজিয়েছে সিএসকে। ইতিমধ্যেই অনুশীলনও শুরু করেছেন ধোনি।
এবার আইপিএলের আগে চমক নয়, মহাচমক দিয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। লম্বা চুলের ধোনির ছবি নেট দুনিয়ায় মুহূর্তের মধ্যে ঝড় তুলেছে। এবারের ধোনিকে দেখে মনে হতেই পারে যেন ২০ বছর পিছিয়ে গিয়েছেন।সিএসকের তরফে একটি ছবি শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে লম্বা সেই পুরানো ক্যাপ্টেন কুলকে। বড় চুল, মাথায় ব্যান্ড এক কথায় ফাটাফাটি ধোনি।












Click it and Unblock the Notifications