করোনা-যুদ্ধে স্ট্যালিনের পাশে সিএসকে, কলকাতায় অক্সিজেনের ব্যবস্থা বিশ্বরূপের

ভারতে করোনা পরিস্থিতি মোকাবিলায় সামিল হয়েছেন আইপিএলের তারকা ক্রিকেটাররা। দেশজুড়ে অক্সিজেনের হাহাকার। এই পরিস্থিতিতে অনেকেই এগিয়ে আসছেন অক্সিজেন কনসেনট্রেটরের ব্যবস্থা করে পরিস্থিতি সামাল দিতে। অক্সিজেনের অভাব মেটানোর উদ্যোগে এদিনও মিশে গেল চেন্নাই থেকে কলকাতা।

করোনা-যুদ্ধে স্ট্যালিনের পাশে সিএসকে

(ছবি- সিএসকে টুইটার)

তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে দুই রাজ্যেই বিধানসভা নির্বাচনের পর নতুন সরকার গঠন হয়েছে। বাংলায় বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার। তামিলনাড়ুতে পালাবদল ঘটায় ডিএমকে ক্ষমতায় এসেছে। মুখ্যমন্ত্রী হয়েছেন এম কে স্ট্যালিন। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে তামিলনাড়ু সরকারের হাতে সাড়ে চারশোটি অক্সিজেন কনসেনট্রেটর তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস। কিছু এসেছে, বাকি আসবে সামনের সপ্তাহের মধ্যেই।

এদিন আনুষ্ঠানিকভাবে অক্সিজেন কনসেনট্রেটর স্ট্যালিনের হাতে তুলে দিলেন সিএসকে-র ডিরেক্টর আর শ্রীনিবাসন। উপস্থিত ছিলেন তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রূপা গুরুনাথ। সরকারি হাসপাতালের পাশাপাশি এগুলি ব্যবহার করা হবে গ্রেটার চেন্নাই কর্পোরেশনের কোভিড কেয়ার সেন্টারগুলিতে।

কলকাতায় অক্সিজেনের ব্যবস্থা বিশ্বরূপের

কলকাতার ৪৮ নং ওয়ার্ডে অক্সিজেনের অভাব মেটাতে উদ্যোগী হলেন সিএবি-র প্রাক্তন কর্তা তথা বিশিষ্ট ক্রীড়া প্রশাসক বিশ্বরূপ দে। স্বর্গীয় পিতা ভূপেন্দ্রকুমার দে-র নামাঙ্কিত ফাউন্ডেশনের মাধ্যমে তিনি চালু করলেন সবার জন্য অক্সিজেন প্রকল্প। আপাতত এই ওয়ার্ডে প্রকল্পটি চালু হলেও পরে তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া বিশ্বরূপ দে-র। চৌরঙ্গী থেকে পুনরায় নির্বাচিত নয়না বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধিত করার পাশাপাশি তাঁর হাত দিয়েই এদিন এই প্রকল্পের সূচনা করলেন বিশ্বরূপ দে। উল্লেখ্য, বিশ্বরূপবাবুর সঙ্গে সিএসকে-র সম্পর্কও দারুণ ভালো। বিশ্বরূপ দে-র পরিচালনাধীন দ্য রেফিউজের অনুষ্ঠানে এসেছিলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন থেকে শুরু করে রবি শাস্ত্রী-সহ ভারতীয় দলের সাপোর্ট স্টাফেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+