IPL: আসন্ন আইপিএল-এর পরই কি অবসর নিচ্ছেন ধোনি, দীর্ঘ আলোচিত বিষয় নিয়ে মুখ খুললেন ফ্রাঞ্চাইজির মুখ্য আধিকারিক

IPL: আসন্ন আইপিএল-এর পরই কি অবসর নিচ্ছেন ধোনি, দীর্ঘ আলোচিত বিষয় নিয়ে মুখ খুললেন ফ্রাঞ্চাইজির মুখ্য আধিকারিক

আইপিএল-এর পঞ্চদশ সংস্করণ শুরু হওয়ার ঠিক ৪৮ ঘণ্টা আগে আকস্মিক চেন্নাই সুপার কিংস-এর অধিনায়কের পদ থেকে সরে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির পরিবর্তে অধিনায়কের পদে এসেছেন রবীন্দ্র জাডেজা।

IPL: আসন্ন আইপিএল-এর পরই কি অবসর নিচ্ছেন ধোনি, দীর্ঘ আলোচিত বিষয় নিয়ে মুখ খুললেন ফ্রাঞ্চাইজির মুখ্য আধিকারিক

এমনিতেই বিশেষজ্ঞ মহলের ধারণা রয়েছে এটাই শেষ আইপিএল হতে চলেছে চেন্নাই সুপার কিংসের। কিন্তু এ বার সেই ধারণা আরও দৃঢ় হল। ২০২০ সালে অগস্ট মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএল কেরিয়ারে চেন্নাই সুপার কিংস ছাড়া অন্য কোনও স্থায়ী ফ্রাঞ্চাইজির হয়ে খেলেননি মাহি। যেই দুই মরসুম চেন্নাই সুপার কিংস নির্বাসিত ছিল সেই দুই মরসুম মাহি খেলেছিলেন রাইজিং পুনে সুপার জায়েন্টস-এর হয়ে।

বিশেষজ্ঞ মহলের ধারণা আইপিএল ২০২২-এর শেষে পাকাপাকি ভাবে ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। মাহির অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করে চেন্নাই সুপার কিংস-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, "মহেন্দ্র সিং ধোনি সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই সুপার কিংস-এর নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর। ধোনির পরিবর্তে রবীন্দ্র জাডেজা চেন্নাইকে নেতৃত্ব দেবেন। যদিও ধোনি এই মরসুমে এবং পরেও চেন্নাই সুপার কিংসের হয়ে প্রতিনিধিত্ব করবেন।"

২০০৮ থেকে আইপিএল-এর নেতৃত্বে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। মাহি কী করবেন, এই মরসুমটাই কী শেষ হতে চলেছে তাঁর? এই ধরণের প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এ বার এই বিষয়ে মুখ খুললেন চেন্নাই সুপার কিংস-এর মুখ্য আধিকারিক কাশী বিশ্বনাথন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, "আমার মনে হয় না (এটা ধোনির শেষ মরসুম হতে চলেছে)। ও (খেলা) চালিয়ে যাবে।"

অনেক চিন্তা ভাবনা করেই যে ধোনি অধিনায়কত্বের ব্যাটন তুলে দিয়েছেন জাডেজার হাতে তাও মনে করিয়ে দিয়েছেন বিশ্বনাথন। তিনি বলেছেন, "আমরা সব সময়ে এমএস-এর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এসেছি। আমাদের জন্য শক্তিশালী পিলার ও এবং সেটাই থাকবে এবং ওই জাড্ডুকে (জাডেজা) এবং দলের অন্য সদস্যদের গাইড করবে এবং এই জন্যই ও এমন সিদ্ধান্ত নিয়েছে। অধিনায়ক এবং ক্রিকেটার হিসেবে সব সময়ে সিএসকের কথা ভেবেছে ও। ও যেই সিদ্ধান্তই নিক না কেন তা সিএসকের হিতেই নেবে।"

২০০৮ সালে আইপিএল নিলাম থেকে চেন্নাই সুপার কিংস তুলে নেয় ধোনিকে। মার্কি ক্রিকেটার না কিনে সদ্য ভারতকে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করা অধিনায়কের জন্যই ঝাঁপিয়েছিল সিএসকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+