IPL Auction 2022: আইপিএল-এর নিলামে এই পাঁচ ক্রিকেটারের উপর নজর থাকবে ধোনির দলের
IPL Auction 2022: আইপিএল-এর নিলামে এই পাঁচ ক্রিকেটারের উপর নজর থাকবে ধোনির দলের
পঞ্চদশ আইপিএল-এর মেগা নিলাম শুরু হতে বাকি নেই আর ২৪ ঘণ্টাও। প্রতিটা দলই নিজেদের মতো করে গুছিয়ে ফেলেছে স্ট্রাটেজি। আইপিএল-এর জন্মলগ্ন থেকে থাকা আট ফ্রাঞ্চাইজির সঙ্গে এই বারের নিলামে অংশ নেবে নতুন দুই ফ্রাঞ্চাইজি লখনউ সুপার জায়েন্টস এবং গুজরাত টাইটানস। অধিনায়ক হিসেবে আসন্ন আইপিএল-ই শেষ টুর্নামেন্ট হতে পারে মহেন্দ্র সিং ধোনির। এই আইপিএল-এর পর চেন্নাইয়ের হয়ে অন্য দায়িত্বে দেখা যেতে পারে ধোনিকে।
চার জন ক্রিকেটারকে ২০২২ আইপিএল-এর জন্য ধরে রেখেছে চেন্নাই। ধোনি ছাড়াও এই তালিকায় রয়েছেন রবীন্দ্র জাডেজা, মইন আলি এবং ঋতুরাজ গায়েকোয়াড। চেন্নাইয়ের ঝুলিত রয়েছে ৪৮ কোটি টাকা। টাকার পরিমান কম থাকায় মেপে খরচ করতে হবে সিএসকে-কে। এক ঝলকে দেখে নিন আসন্ন নিলামে কোন কোনও ক্রিকেটারের জন্য ঝাঁপাতে পারে চেন্নাই সুপার কিংস।

শ্রেয়াস আইয়ার (ভারত):
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ফ্রাঞ্চাইজিদের পছন্দের তালিকায় প্রথমের দিকে রয়েছেন শ্রেয়াস আইয়ার। শ্রেয়াসকে নেওয়ার বিষয়েও আইপিএল-এর বিভিন্ন দল ইতিমধ্যেই ছক কষে এগোচ্ছে। মিডল অর্ডারে দলের ব্যাটিংকে শক্তিশালী করার দক্ষতা শ্রেয়াসের। ২০২০ আইপিএল-এর ফাইনালে তাঁর নেতৃত্বেই পৌঁছে ছিল দিল্লি ক্যাপিটলস। তবে, খুব বেশি হলে ৭ বা ৮ কোটি শ্রেয়াসের পিছনে খরচ করতে পারে সিএসকে।

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া):
অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ বিশ্বকাপ জয়ের নায়ক ডেভিড ওয়ার্নারের দিকে আসন্ন আইপিএল-এ নজর থাকবে মহেন্দ্র সিং ধোনির দলের। শুধু বিস্ফোরক ব্যাটসম্যান হিসেবেই নয়, ২০১৬ আইপিএল-এ সাইরাইজার্স হায়দরাবাদকে প্রথমবার আইপিএল খেতাব এনে দেওয়ার পিছনে অনেক বড় অবদনা ছিল ওয়ার্নারের দক্ষ অধিনায়কত্বের। একার দায়িত্বে ম্যাচে মোড় ঘুরিয়ে দেওয়া দক্ষতা রাখা ওয়ার্নারকে পাওয়ার জন্য ঝাঁপাবে চেন্নাই সুপার কিংস। ওয়ার্নারের জন্য সর্বোচ্চ ১২-১৩ কোটি খরচ করতে পারে হলুদ জার্সিধারীরা।

হর্ষল প্যাটেল (ভারত):
২০২১ আইপিএল-এ হর্ষল প্যাটেলের পারফরম্যান্স নজর কেড়েছে দেশের প্রত্যেক ক্রিকেট সমর্থকের। একেরস পর এক তারকা বোলারকে পিছনে ফেলে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেব বেগুনি টুপি জিতে নিয়েছিলেন এই তরুণ বোলার। সিএসকে-র দলে জায়গা হয়ে পারে হার্ষলের।

দীপক চাহার (ভারত):
চেন্নাই সুপার কিংসের জার্সিতে একের পর এক ম্যাচে বল হাতে আগুন ঝড়িয়েছেন দীপক। ধোনির প্রিয় পাত্র হিসেবেই পরিচিত তিনি। প্রয়োজনের সময়ে দীপকের ব্যাট থেকে রানও এসেছে। ফলে রাজস্থানের এই ক্রিকেটারকে ফের পাওয়ার জন্য ঝাঁপাতে পারে সিএসকে।

রবীন উথাপ্পা (ভারত):
সুপার কিংসের জার্সিতে ২০২১ সালের আইপিএলটা ভালই গিয়েছে উথাপ্পার। কর্নাটকের এই ক্রিকেটার চেন্নাইয়ের ব্যাটিংকে আরও শক্তিশালী এবং অভিজ্ঞ করে তুলবে।












Click it and Unblock the Notifications