কেন রায়ডু রান আউট হওয়ায় হাসলেন ব্র্যাভো-ফ্লেমিং, জেনে নিন

অম্বতি রায়ডুর রান আউটের ভঙ্গি দেখে হাসতে থাকেন ডোয়েন ব্র্যাভো।
 

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে দিল্লি ডেয়ারডেভিলসকে ১৩ রানে হারিয়ে আইপিএল টেবিলের শীর্ষ স্থান ফিরে পেয়েছে চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে জয়ের ছন্দে দল ফিরতে পারায় খুশি চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। শুরুটা শেন ওয়াটসন করে গেলেও চেন্নাইকে ১৩ রানে জয় এনে দেওয়ার অন্যতম দুই কারীগর অম্বতি রায়ডু এবং মহেন্দ্র সিং ধোনি। দু'জনের মধ্যে গড়ে ওঠা ৭৯ রানের পার্টনারশিপই ম্যাচের ভাগ্য গড়ে দেয় চেন্নাইয়ের পক্ষে।

কেন রায়ডু রান আউট হওয়ায় হাসলেন ব্র্যাভো-ফ্লেমিং, জেনে নিন

তবে, মসৃণ ভাবে এগিয়ে চলা এই পার্টনারশিপই শেষ হয় এক অপ্রত্যাশিত রান আউটের মাধ্যমে। এমনই একটা রান আউট যা দেখে হেসে ফেলেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং এবং দলের অন্যান্য সদস্যরাও।

চেন্নাইয়ের ইনিংসের শেষ ওভারের ঘটনা। স্ট্রাইকে থাকা ধোনিকে কিউয়ি পেশার বাউন্সার করলে তা পুল করার চেষ্টা করেন চেন্নাই অধিনায়ক। বলটি ব্যাটে লেগে উইকেটের পিছনে থাকা দিল্লি উইকেটরক্ষক ঋষভ পন্থের কাছে গেলেও প্রায় অসম্ভব সেই ক্যাচ মিস করেন তিনি।এই সুযোগে এক রান নিতে কিছু না দেখেই দৌড় লাগান রায়ডু। কিন্তু অধিনায়ক ধোনি তাঁর ডাকে সারা না দিয়ে নিজের জায়গাতেই দাঁড়িয়ে থাকেন এবং নন স্ট্রাইকার এন্ডে ফেরৎ পাঠান রায়ডুকে। রায়ডু যখন ক্রিজের মাঝখানে তখন নিখুঁত নিশানায় বল উইকেটে মেরে তাঁকে প্যাভিলিয়নে পাঠান ট্রেন্ট বোল্ড।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="in" dir="ltr">Ambati Rayudu's comical run-out <a href="https://t.co/hzXuq3qDOd">https://t.co/hzXuq3qDOd</a></p>— Ashish Rana (@ARthegreat1) <a href="https://twitter.com/ARthegreat1/status/991166223541927937?ref_src=twsrc%5Etfw">May 1, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

রায়ডুর এই রান আউট দেখে ডোয়েন ব্র্যাভো এবং স্টিফেন ফ্লেমিং একে অপরে দিকে তাকিয়ে হাসতে থাকেন। হাসেন দলের অন্যান্য সদস্যরাও।

রান আউট হওয়ায় তিনি হাসির খোরাক হলেও, রায়ডু কমলা টুপির দৌড়ে এদিন এগিয়ে গেলেন অনেকটাই। দিল্লির বিরুদ্ধে খেলা ৪১ রানের ইনিংস তাঁকে দ্বিতীয় স্থানে থাকা কেন উইলিয়ামসনের থেকে এগিয়ে রাখল ৪৮ রানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+