আরসিবিকে হারিয়ে আইপিএল ফাইনালে উঠে নয়া রেকর্ড ধোনির
রাঁচি, ২৩ মে : সদ্য টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন এমন একজনের কাছ থেকে যিনি ইতিমধ্যেই ভারতসেরা তো বটেই সর্বকালের সেরা অধিনায়কদের অন্যতম বলে বিবেচিত হয়ে রয়েছেন। ফলে যা হওয়ার তাই হল। স্রেফ মাথার জোরে রাঁচিতে ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলিকে মাত করলেন ক্যাপ্টেন কুল ধোনি।
শুক্রবার আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মাথা ঠান্ডা রেখে ১ বল বাকী থাকতেই ফাইনালের টিকিট কেটে ফেললেন মহেন্দ্র সিং ধোনি। এই নিয়ে ৬ টি আইপিএলের ফাইনালে চলে গেল চেন্নাই।

ধোনি-বিরাট
স্রেফ মাথার জোরে রাঁচিতে ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলিকে মাত করলেন ক্য়াপ্টেন কুল ধোনি।

চেন্নাইয়ের ডোয়েন ব্রাভো
শুক্রবার ছিল আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার।

মাইক হাসি
আগের ম্যাচে মুম্বইয়ের কাছে হেরে কিছুটা মরিয়া ছিল চেন্নাই সুপার কিংস। অন্যদিকে ছিল আগ্রাসী বিরাট কোহলির রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

মহেন্দ্র সিং ধোনি
এই নিয়ে ধোনির অধিনায়কত্বে ৬ টি আইপিএলের ফাইনালে চলে গেল চেন্নাই।

আউট ডেভেলিয়ার্স
স্লো উইকেট দ্রুত রান তুলতে গিয়ে ধোনির ফাঁদে পা দিলেন বিরাটরা।

মাঠে উল্লাস সিএসকে খেলোয়াড়দের
সঙ্গে ছিল আশিস নেহরার দুরন্ত বোলিং। প্রথম পাঁচ ওভারেই বিরাট ও ডেভেলিয়ার্সকে ফিরিয়ে দেন তিনি।

ক্রিস গেইল
এরপর গেইল চেষ্টা করলেও পারেননি। ১৫ ওভারের মধ্যে তিনি ফিরে যান। তখনও ১০০ পেরোয়নি আরসিবি।

দীনেশ কার্তিক
এদিন কার্তিক ২৮ রান করেন।

কোহলির উল্লাস
২০ ওভারে আরসিবি তোলে ১৩৯ রান।

বিরাট কোহলি
এদিনের ম্যাচে চূড়ান্ত ব্যর্থ বিরাট

সরফরাজ খান
আরসিবির হয়ে গেইল ৪১ রান ও সরফরাজ খান ৩১ রান করেন।

কোহলিদের উল্লাস
হাসিকে ফিরিয়ে আনন্দে মাতোয়ারা কোহলিরা। তবে চেন্নাইকে ম্যাচ বের করে দেন ধোনি।

ধোনি-বিরাট
চেন্নাইয়ের আশিস নেহরা ২৮ রানে ৩ উইকেট নেন। অধিনায়ক ধোনির ২৯ রানে ভর করে ১ বল বাকী থাকতে ম্যাচ পকেটে পুরে নেয় চেন্নাই। এখনও অনেক পথ বাকী, ম্যাচ শেষে কি বিরাটকে এমনটাই বলছেন ধোনি।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications