রায়ডুর শতরানে হায়দরাবাদ বধ চেন্নাইয়ের
গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস।
ঘরের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে প্লে-অফ প্রায় নিশ্চিত করে ফেলল চেন্নাই সুপার কিংস।

এদিন প্রথমে টসে জিতে সানরাইজার্স হায়দরাবাদকে ব্যাট করতে পাঠায় চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে ৪৯ বলে ৭৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন শিখর ধবন। ১০টি চার এবং ৩টি ছয় দিয়ে সাজানো ছিল শিখরের ইনিংস। শিখর ছাড়াও রান পান এসআরএইচ অধিনায়ক কেন উইলিয়ামসন। ৫টি চার এবং ২টি ছয়ের সৌজন্যে ৩৯ বলে ৫১ রানের ইনিংস খেলেন তিনি।
তবে, এই দুই হায়দরাবাদের ব্যাটসম্যান ছাড়া বিশেষ রান পাননি অ্যালেক্স হেলস(২), মনীশ পান্ডেরা(৫)।
শেষের দিকে ২১ রানের অপরাজিত ইনিংস খেলেন দীপক হুডা।
চেন্নাইয়ের হয়ে ১টি করে উইকেট নেন দীপক চাহার এবং ডোয়েন ব্র্যাভো। দু'টি শিকার শার্দূল ঠাকুরের।
জবাবে ১ ওভার বাকি থাকতেই মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে ম্যাচ উইনিং অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন অম্বতি রায়ডু। ৭টি চার এবং ৭টি ছয় দিয়ে সাজানো ছিল চেন্নাইয়ের ইনিংস। রায়ডু ছাড়া চেন্নাইকে জয়ের রাস্তায় ফিরতে সাহায্য করেন শেন ওয়াটসন। ৩৫ বলে ৫৭ রানের ইনিংস খেলেন ওয়াটসন। ৫টি চার এবং ৩টি ছয় দিয়ে সাজানো ছিল ওয়াটসনের ইনিংস।
শেষের দিকে ১৪ বলে ২০ রানের অপরাজিত ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনি। তবে, উল্লেখযোগ্য ভাবে এই ম্যাচে রান পাননি ধারাবাহিক ভাবে ভাল খেলা সুরেশ রায়না।
এদিন রশিদ খান ছাড়া হায়দরাবাদের কোনও বোলারই ভাল রান করতে পারেননি। একটি উইকেট পান সন্দীপ শর্মা।












Click it and Unblock the Notifications