লকডাউনের মাঝে বল পায়ে সিক্রেট ট্রেনিং, সমালোচনার মুখে রোনাল্ডো

লকডাউনের মাঝে বল পায়ে সিক্রেট ট্রেনিং, সমালোচনার মুখে রোনাল্ডো

করোনা রুখতে বিশ্বের বিভিন্ন দেশে এখন লকডাউন পরিস্থিতি। যুদ্ধকালীন অবস্থায় চলছে করোনা মোকাবিলার লড়াই। সেই অবস্থায় পর্তুগালে ঘরবন্দি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কী করছেন, সেই নিয়ে ফুটবল গ্রহের আগ্রহ সর্বদাই তুঙ্গে।

রোনাল্ডোর হেয়ারকাট

চলতি সপ্তাহে বান্ধবীর থেকে রোনাল্ডোর নতুন হেয়ারকাট পাওয়া ও জর্জিনার সঙ্গে রোনাল্ডোর ফিটনেস ট্রেনিং করার ভিডিও ভাইরাল হয়েছে। এবার লকডাউনের মাঝে রোনাল্ডোর বল পায়ে মাঠে নেমে পড়া নিয়ে আলোচনা শুরু হল।

ছোটবেলার মাঠে রোনাল্ডোর বল পায়ে প্র্যাকটিস

সম্প্রতি পর্তুগালে নিজের হোমটাউন মেদেইরাতে এক ট্রেনিং গ্রাউন্ডে বল পায়ে প্র্যাকটিস করেন রোনাল্ডো। যারপরই তারকা ফুটবলারকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকালে অত্যন্ত গোপনে মেদেইরা স্টেডিয়ামে রোনাল্ডো একাই প্র্যাক্টিস করতে যান। এটি রোনাল্ডো কেরিয়ারের ছোটবেলার স্টেডিয়াম। এখান থেকেই ক্রিশ্চিয়ানোর পেশাদার ফুটবলারের জগতে পা রাখেন

রোনাল্ডোকে নিয়ে সমালোচনা

রোনাল্ডোকে নিয়ে সমালোচনা

লকডাউন ভেঙে ৩৫ এর ফুটবলার কীভাবে ঝুঁকি নিয়ে স্থানীয় মাঠে বল পায়ে নেমে পড়লেন সেই নিয়ে সমালোচনা চলছে। করোনার ভয়াবহতায় সারা বিশ্বে এখন যুদ্ধের পরিস্থিতি। সঠিক সময় গুরুত্ব না দিয়ে ইতালি করোনা সংক্রমণের পর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।মার্কিন যুক্তরাষ্ট্র এখন একই পরিস্থিতির শিকার।

সেই অবস্থায় প্রশাসনের নির্দেশ এড়িয়ে এভাবে রোনাল্ডোর মাঠে নামা সরকার একেবারেই ভালো চোখে দেখনি। পোস্টের সামনে গোলকিপারকে দাঁড় করিয়ে গোলে শট নিয়েছেন ক্রিশ্চিয়ানো। তার সঙ্গে মাঠ কর্তৃপক্ষের জনা দশেককে কথাও বলতে দেখা যায়।

জীবনের চেয়েও ফুটবল আগে, উঠছে প্রশ্ন

জীবনের চেয়েও ফুটবল আগে, উঠছে প্রশ্ন

বিশ্বজুড়ে এখন সামাজিক দূরত্ব বজার রাখায় বিশেষ গুরুত্ব দিতে বলা হচ্ছে। এই পরিস্থিতিতে রোনাল্ডো সতর্কতা ভুলে কীভাবে করোনা ভাইরাস নিয়ে এতটা উদাসীন হয়ে মাঠে প্র্যাকটিস করার কথা ভাবতে পারেন, সেই নিয়েই প্রশ্ন উঠছে।

রোনাল্ডোকে সতর্ক করল স্থানীয় প্রশাসন

রোনাল্ডোকে সতর্ক করল স্থানীয় প্রশাসন

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তারকা হলেও এখন করোনা সংক্রমিত জাতীয় সংকটের সময় ক্রিশ্চিয়ানো কোনও বাড়তি সুবিধে পাবেন না। শুধু সমালোচনা নয়, পর্তুগালের স্থানীয় প্রশাসন থেকে তাঁকে সতর্ক করে দেওয়া হয়েছে,তিনি যেন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে পা না রাখেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+