রোনাল্ডোর দুঃসময়, বিশ্ব সেরাদের লড়াইতে তাঁর নামও তুললেন এই বিশ্ববিখ্যাত ফুটবলার
মেসিকে বহির্জগতের ফুটবলার ও নেইমারকে এই মুহূর্তে বিশ্বের সেরা প্লেয়ার বলা হলেও বিতর্ক থাকল।
সময়টা সত্যিই খারাপ চলছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গোলখরা , শয্যাসঙ্গিনীর অভিযোগ সব কিছুর পর এবার তাঁকে ভুলে যাচ্ছেন মানুষজন, তাও আবার যে সে মানুষ নয়, খোদ ফুটবল জগতের ব্যক্তিত্ব।

নেইমারকে সেরা বললেন , মেসিকে বললেন ভিন গ্রহের প্রাণী, আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম করতেই ভুলে গেলেন। সম্প্রতি এমনটাই করছেন ব্রাজিলিয় গোলরক্ষক জুলিও সিজার। তিনটি বিশ্বকাপে সাম্বাবাহিনী-র গোলদুর্গ সামলেছেন সেই জুলিও সিজার এমন মন্তব্য করেছেন। নিজের দলের ফুটবলার নেইমারকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি।

তবে নেইমারকে প্রশংসা করলেও মেসিকে নিয়ে কার্যত অভিভূত তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এই প্রাক্তন ফুটবলার। তিনি বলেছেন,'নেইমার ও রোনাল্ডো এরা সকলেই মানুষ , তবে লিওনেল মেসি যেন পৃথিবীর নন, তাঁর খেলার ধরণ দেখে মনে হয় তিনি বহির্জগতের প্রাণী। ' তাঁর সাফ দাবি, তাঁর সেরা ফুটবলার কে জিজ্ঞাসা করলে তাঁর উত্তর হবে নেইমারই, কারণ মেসি-তো তুলনার বাইরের একজন ফুটবলার।
জুলিও সিজার যখন মেসি-নেইমারকে নিয়ে এত মাতামাতি করেছেন তার মধ্যে একবারও নিজের প্রিয় প্লেয়ারের দৌড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নামও উল্লেখ করেননি।












Click it and Unblock the Notifications