দক্ষিণ আফ্রিকাতেও চলছে স্লেজিং, কোহলিকে চটাতে মরিয়া রাবাদা
জোহনেসবার্গে-র দ্বিতীয় টেস্টে জোর লড়াইতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্ট পকেটে খুইয়ে তীয় টেস্টে লড়াইতে ফিরতে মরিয়া টিম ইন্ডিয়া।
কেপটাউনে টেস্ট হাতছাড়া হয়েছে। জোহনসবার্গে আর ভুল করতে চাননা টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। সেঞ্চুরিয়ানে ভারতীয় দলের এই মুহূর্তের একমাত্র ভরসা কোহলির চওড়া ব্যাট। তবে দক্ষিণ আফ্রিকা কোনও সুযোগই হারাতে চাইছে না । তাই প্রোটিয়া বোলাররা যেখানে বল হাতে আগুন ঝরাচ্ছেন। সেখানে খেলার বাইরের ট্যাকটিস অ্যাপ্লাইও চলছে।

ম্যাচের দ্বিতীয় দিনে বাইশ গজের লড়াইয়ের বাইরে চোখে পড়ল বিরাট কোহলি বনাম কাগিসিও রাবাদার লড়াই। এদিন রাবাদা-র সঙ্গে লড়াইটা শুরু করেন বিরাট কোহলিই। তবে মুখে নয়, ব্যাটে। ভারতীয় ইনিংসের ১৩ তম ওভারে তিনটি বল বেশ চাপে ফেলে কোহলিকে। চতুর্থ বলে চার রান নেন, তার পরের বলে সমস্ত ফিল্ডারদের বুড়ো আঙুল দেখিয়ে দুরন্ত ২ রান নেন ভারত অধিনায়ক। লড়াইটা শুরু হয়ে যায় এই সময় থেকেই।
রবিবার সেঞ্চুরিয়নে রাবাদা সারাদিনে হাত ঘুরিয়ে একটি উইকেটই পেয়েছেন, সেটি রোহিত শর্মার। এদিন ২৭ বলে ১০ করে রাবাদার শিকার হন তিনি। প্রোটিয়া অধিনায়ক ফ্য়াফ ডুপ্লেসি চেঁচিয়ে ওঠেন 'এল বি ডাব্লু কামিং হিয়ার বয়েজ' - এরপরই রাবাদা একটি -দুটি কথা বলেন। পাশাপাশি রোহিতের আউট হওয়ার পরই করতালি দিয়ে ওঠেন দক্ষিণ আফ্রিকান এই বোলার।
আসলে বিরাট কোহলি যেভাবে সেঞ্চুরিয়ানের উইকেটে একটু একটু করে বসে যাচ্ছিলেন তাতে সিঁদুরে মেঘ দেখেছে প্রোটিয়া বাহিনী। তাই ভারত অধিনায়ককে আউট করে দিতে চাইছেন। আসলে মাইন্ডগেম খেলার জন্য পেসার রাবাদাকেই বেছে নিয়েছিল তারা। বিশ্ব ক্রিকেটে স্লেজিং রীতিমতো পপুলার। আসলে বিরাট মাথা গরম করে কোনও ভুল পদক্ষেপ করবেন এমনটাই মনে করেছিলেন তাঁরা।
ফিল্ডিং করার সময় কেউ ক্যাচ ফেলে দিলে বিরাট কোহলি খিঁচিয়ে ওঠেন, কিম্বা ডিআরএসে অদ্ভুত উইকেট রেফারালে পাঠান। কিন্তু ব্যাট করার সময় তিনি অদ্ভুত শক্তি অনুভব করেন, তাই অতি সহজে মাথা গরম করে কথার লড়াইতে বড় একটা যাননা কোহলি।.
তবে এদিন গোটা দিনই যে দু জনের ডুয়েল চলে তা মালুম পেল ক্রিকেট দুনিয়া।












Click it and Unblock the Notifications