করোনায় আইপিএল বাতিল হলে চরম আর্থিক ক্ষতি এই ৬ ক্রিকেটারের, তালিকায় ৩ ভারতীয়
করোনায় আইপিএল বাতিল হলে চরম আর্থিক ক্ষতি এই পাঁচ ক্রিকেটারের, তালিকায় তিন ভারতীয়
ভারতে করোনা ভাইরাসের প্রভাব বেড়েই চলেছে। মারণ রোগের আতঙ্কে ইতিমধ্যেই আইপিএল অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে বিসিসিআই। উদ্ভুত পরিস্থিতিতে আদৌ টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। করোনার জেরে আইপিএল একান্তই না হলে কোন কোন ক্রিকেটার চরম আর্থিক ক্ষতির মধ্যে পড়বেন, তা এক নজরে দেখে নেওয়া যাক।

বিরাট কোহলি
আইপিএল না হলে সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির মধ্যে পড়বেন টিম ইন্ডিয়া তথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। ২০২০ আইপিএল থেকে ১৭ কোটি টাকা পাওয়ার কথা তাঁর। ২০১৮ সালে ১৫ কোটি টাকা দিয়ে বিরাটকে ধরে রেখেছিল আরসিবি। দুই বছরে ভারত অধিনায়কের দর বেড়েছে আরও ২ কোটি।

প্যাট কমিন্স
২০২০ আইপিএলের নিলামে ১৫.৫ কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিয়ে ইতিহাস রচনা করেছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কমিন্স। করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্ট বন্ধ হয়ে গেলে হতাশাই সঙ্গ হবে তাঁর।

এমএস ধোনি
প্রায় ৯ মাস ক্রিকেট থেকে দূরে থাকলেও ২০২০ আইপিএলে ১৫ কোটি টাকা পাওয়ার কথা ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। টুর্নামেন্ট না হলে ধোনির কামব্যাক যেমন ভেস্তে যাবে, তেমনই বিপুল আর্থিক ক্ষতি হবে সিএসকে অধিনায়ককে।

রোহিত শর্মা
মুম্বই ইন্ডিয়ান্সকে চার বার আইপিএল ট্রফি দেওয়া রোহিত শর্মার টুর্নামেন্টের ১৩তম সংস্করণে ১৫ কোটি টাকা পাওয়ার কথা। ২০১১ সাল থেকে মুকেশ আম্বানির দলের সঙ্গে যুক্ত হওয়া হিটম্যান মুম্বই শিবিরের সর্বাধিক বেতনভোগী ক্রিকেটারও বটে।

বেন স্টোকস
ইংল্যান্ডের অল রাউন্ডার বেন স্টোকস রাজস্থান রয়্যালসের অন্যতম ভরসা। আইপিএল না হলে ১২.৫ কোটি টাকা ক্ষতি হতে পারে বর্ষসেরা এই ইংলিশ ক্রিকেটারের।

গ্লেন ম্যাক্সওয়েল
২০২০ আইপিএলের জন্য অস্ট্রেলিয়ার অল রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে ১০.৫ কোটি টাকায় কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। টুর্নামেন্ট না হলে আশাহত হতে পারেন গ্লেন।












Click it and Unblock the Notifications