অস্ট্রেলিয় দাপটে চিড় ধরাতে সক্ষম বিরাট ও দ্রাবিড়, কী বলছে পরিসংখ্যান

অস্ট্রেলিয় দাপটে চিড় ধরাতে সক্ষম বিরাট ও দ্রাবিড়, কী বলছে পরিসংখ্যান

আর দুই দিন পরেই ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে শুরু হচ্ছে অতি প্রতীক্ষিত বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। কেবল ওই টেস্ট নয়, গোটা সিরিজেই যে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তার আগে টুর্নামেন্টের ইতিহাসে একই সিরিজে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকা দেখে নেওয়া যাক। প্রথম পাঁচ জনের তালিকায় রয়েছেন দুই ভারতীয়।

স্টিভ স্মিথ

স্টিভ স্মিথ

বর্ডার-গাভাসকর ট্রফির এক সিরিজে সবচেয়ে বেশি রান রয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথের ঝুলিতে। ২০১৪-২০১৫ মরসুমে ভারতের বিরুদ্ধে চারটি টেস্ট ম্যাচ খেলে মোট ৭৬৯ রান করেছিলেন স্মিথ। চারটি শতরান এবং দুটি অর্ধশতরান ছিল তাঁর ঝুলিতে। ১৯২ রান ছিল ওই সিরিজে স্মিথের সর্বোচ্চ স্কোর।

রিকি পন্টিং

রিকি পন্টিং

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয় কিংবদন্তি রিকি পন্টিং। ২০০৩-২০০৪ মরসুমে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে চার ম্যাচ খেলে ৭০৬ রান করেছিলেন প্রাক্তন অজি অধিনায়ক। সেই সিরিজে দুটি শতরান ও দুটি অর্ধশতরান এসেছিল পন্টিংয়ের ব্যাট থেকে। সর্বোচ্চ স্কোর ছিল ২৫৭।

বিরাট কোহলি

বিরাট কোহলি

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি রয়েছেন তালিকার তৃতীয় স্থানে। ২০১৪-২০১৫ মরসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের মাটিতে চারটি টেস্ট ম্যাচ খেলে ৬৯২ রান করেছিলেন বিরাট। চারটি শতরান ও একটি অর্ধশতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। সর্বোচ্চ স্কোর ছিল ১৬৯।

মাইকেল ক্লার্ক

মাইকেল ক্লার্ক

২০১১-২০১২ মরসুমের বর্ডার-গাভাসকর ট্রফিতে চার ম্যাচ খেলে ৬২৬ রান করেছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। ওই সিরিজে দুটি শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ৩২৯। সেটি টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ স্কোর।

রাহুল দ্রাবিড়

রাহুল দ্রাবিড়

তালিকার পঞ্চম স্থানে রয়েছেন ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়। ২০০৩-২০০৪ মরসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে চার ম্যাচ খেলে ৬১৯ রান করেছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। একটি শতরান এবং তিনটি অর্ধশতরান এসেছিল দ্রাবিড়ের ব্যাট থেকে। সর্বোচ্চ স্কোর ছিল ২৩৩।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+