আইপিএলে কোনও নির্দিষ্ট দলের বিরুদ্ধে সর্বাধিক রান করা ও উইকেট নেওয়া ক্রিকেটারদের তালিকা

আইপিএলে কোনও নির্দিষ্ট দলের বিরুদ্ধে সর্বাধিক রান করা ও উইকেট নেওয়া ক্রিকেটারদের তালিকা

করোনা ভাইরাসের জেরে পিছিয়ে হলেও আইপিএল আয়োজন করতে চাইছে বিসিসিআই। তা কতটা সম্ভব, সে তো সময় বলবে। তার আগে দেখে নেওয়া যাক আইপিএলে কোনও নির্দিষ্ট দলের বিরুদ্ধে কার কত রান ও উইকেট।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সর্বাধিক রান

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সর্বাধিক রান

লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন টিম ইন্ডিয়া তথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। সিএসকে-র বিরুদ্ধে ৭৪৭ রান রয়েছে তাঁর। তালিকার দ্বিতীয় স্থানে থাকা হিটম্যান রোহিত শর্মার রান ৭০৫।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সর্বাধিক রান

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সর্বাধিক রান

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। শাহরুখ খান শিবিরের বিরুদ্ধে ৮২৯ রান রয়েছে তাঁর। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মার রান ৮২৪।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সর্বাধিক রান

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সর্বাধিক রান

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সবচেয়ে বেশি ৮১৮ রান হাঁকিয়েছেন ভারতীয় বাঁ-হাতি সুরেশ রায়না। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের রান ৬৬৪।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সর্বাধিক রান

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সর্বাধিক রান

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন সেই সুরেশ রায়না। ৬০৯ রান করেছেন ভারতীয় বাঁ-হাতি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের রান ৫৮১।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট

আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ভারতীয় লেগ স্পিনার অমিত মিশ্র। ৩০টি উইকেট নিয়েছেন তিনি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা পীয়ূষ চাওলার উইকেট ২০।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সর্বাধিক ৩১টি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। ২৪টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন হরভজন সিং।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সর্বাধিক ২৮ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অল রাউন্ডাল ডোয়াইন ব্রাভো। ২৪টি উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় লেগ স্পিনার পীয়ূষ চাওলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+