Zim vs Ind T20Is: আইপিএল আর আন্তর্জাতিক ম্যাচ এক নয়, অভিষেকেই টের পেলেন পরাগ-জুরেলরা
আইপিএলের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স করেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন অভিষেক শর্মা, রিয়ান পরাগরা। কিন্তু জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারলেন না আইপিএল তারকারা। অভিষেক শর্মা, রিয়ান পরাগের সঙ্গে টি২০ ক্রিকেটে শনিবার অভিষেক হল ধ্রুব জুরেলের। কিন্তু তিন অভিষেককারী ক্রিকেটারই চূড়ান্ত ফ্লপ হলেন।
প্রথম ওভারেই অভিষেক শর্মা যে শট খেলে আউট হলেন, তা দেখে বোঝা গেল এখনও আইপিএলের ঘোর কাটেনি তাঁর। সানরাইজার্স হায়দরাবাদের এই ব্যাটার ২০০-র উপর স্ট্রাইকরেটে ৪০০ প্লাস রান করেছেন গত আইপিএলে।বিশ্বকাপের স্কোয়াডে থাকা যশস্বী জয়সওয়ালকে প্রথম দু-ম্যাচে পাওয়া যাবে না। অভিষেকের কাছে তাই দুর্দান্ত সুযোগ ছিল। কিন্তু প্রথম ম্যাচে সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না।প্রথম ম্যাচ খেলতে নামা অভিষেক শর্মা ০ রান করেই আউট হলেন। গিলের সঙ্গে অভিষেকের ওপেনিং জুটিও ফ্লপ করল।

রিঙ্কু সিংও জাতীয় দলের হয়ে প্রথমবার ০ রানে আউট হলেন। সামান্য এক্সট্রা বাউন্সে চাপে পড়েন। পুল শট খেলতে চেয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তাঁর ব্যাট ঘুরে যায়। চাতারা রিঙ্কু সিংকে আউট করেন দেন । টি-২০ বিশ্বকাপ রিঙ্কু সুযোগ পাননি বলে অনেকেই সওয়াল তুলে ছিলেন। মনে করা হচ্ছিল তিনি যদি মূল টিমে সুযোগ পেতেন ভারতের সফল ফিনিশার হতেন।
প্রথমবার টি২০ আন্ত র্জাতিক ম্যাচ খেলতে নামলেন ধ্রুব জুরেল। টেস্টে জাতীয় দলের হয়ে অভিষেকটা যতটা রঙিন করেছিলেন টি২০তে ততটাই ফ্লপ। ধ্রুব জুরেল বলের লাইন বুঝতে পারলেন না।
দীর্ঘ ৮ বছর পর ভারতকে টি-টোয়েন্টিতে হারাল জিম্বাবোয়ে। মাত্র ১১৫ রানের পুঁজি নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দিল জিম্বাবোয়ে। ভারতের হারে অনেকগুলি কারণ উঠে আসছে। প্রথমত ভারতীয় দল জিম্বাবোয়েকে খুব হালকাভাবে নিয়েছিল। মনে করে ছিল উড়িয়ে দেবে। কিন্তু জিম্বাবোয়ে প্রথম ম্যাচেই ভারতীয়দের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিল।
নতুন ওপেনিং জুটি রান পেলেন না। অভিষেক শর্মা খাতা খোলার আগেই আউট হলেন। গিলের সঙ্গে অভিষেকের ওপেনিং জুটিও ফ্লপ করল। ফলে শুরুতেই চাপে পড়ে গেল ভারতীয় ব্যাটিং। রোহিত-বিরাট-জাদেজারা টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন।
Zim vs Ind T20Is: আইপিএলের সফল তারকারা ব্যর্থ, জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি২০-তেই হার 'নতুন ভারতের’
ভারতের পরের প্রজন্ম কি এখনও তৈরি হয়নি? আইপিএলে খেলা, আর জাতীয় দলের হয়ে খেলা যে এক নয়, সেটা কি তাঁরা ভুলে গিয়েছেন? সব উইকেটে যে একই ভাবে খেলা যায় না।












Click it and Unblock the Notifications