আইপিএল ২০২১-এর নিলামে নজরে থাকবেন দলচ্যুত যে যে ক্রিকেটার, দেখে নিন তালিকা

আইপিএল ২০২১-এর নিলামে নজরে থাকবেন দলচ্যুত যে যে ক্রিকেটার, দেখে নিন তালিকা

আগামী ১৮ ফেব্রুয়ারি আইপিএল ২০২১-এর নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে বেশ কিছু দেশি ও বিদেশি ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। তাতে বেশ কয়েকটি বড় নামও সামিল রয়েছে। সেই তাঁরা, আগামী নিলামে যাঁদের দিকে বিশ্ববাসীর নজর আটকে থাকবে, তাঁদের তালিকা দেখে নেওয়া যাক।

আইপিএল ২০২১-এর নিলামে নজরে থাকবেন দলচ্যুত যে যে ক্রিকেটার, দেখে নিন তালিকা

স্টিভ স্মিথ

গত মরসুমেও রাজস্থান রয়্যালসের হয়ে অধিনায়কত্ব করেছিলেন স্টিভ স্মিথ। পারফরম্যান্স খারাপ হওয়ায় এবার তাঁকেই ছেড়ে দিয়েছে দল। আগামী নিলামে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ককে কোন দল কেনে, কত দর ওঠে, সেদিকে তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব।

গ্লেন ম্যাক্সওয়েল

গত মরসুমে সাড়ে দশ কোটি টাকা দিয়ে গ্লেন ম্যাক্সওয়েলকে কিনেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। সেই অনুযায়ী পারফরম্যান্স দিতে পারেননি অস্ট্রেলিয় অল রাউন্ডার। তাই এবার তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার কোন দলে জায়গা পাবেন ম্যাক্সওয়েল, তা দেখার।

আইপিএল ২০২১-এর নিলামে নজরে থাকবেন দলচ্যুত যে যে ক্রিকেটার, দেখে নিন তালিকা

শিবম দুবে

ভারতের উঠতি তারকা শিবম দুবে গত মরসুমের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রতিনিধিত্ব করেন। কিন্তু সফল না হওয়ায় তাঁকে ছেড়ে দিয়েছে বিরাট কোহলির দল।

ক্রিস মরিস

২০২০ আইপিএলে ক্রিস মরিসের ওপর অনেকটাই ভরসা করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই মতো নিজেকে প্রমাণ করতে না পারায় দক্ষিণ আফ্রিকার অল রাউন্ডারকে ছেড়ে দিয়েছে আরসিবি। আগামী নিলামে তাঁকে কোন দল কেনে, কত দর ওঠে, সেদিকে তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব।

জেমস প্যাটিনসন

২০২০ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১০ ম্যাচ খেলে ১১টি উইকেট নিয়েছেন জেমস প্যাটিনসন। তাঁকে ছেড়ে দিয়েছে পুরনো দল।

আইপিএল ২০২১-এর নিলামে নজরে থাকবেন দলচ্যুত যে যে ক্রিকেটার, দেখে নিন তালিকা

জেসন রয়

২০২০ সালে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি জেসন রয়। তাঁকে ছেড়েও দিয়েছেন শ্রেয়স আইয়ারের দল।

উমেশ যাদব

ভারতীয় দলের অন্যতম ফাস্ট বোলার উমেশ যাদবকে ছেড়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আগামী নিলামে তাঁকে কোন দল কেনে, কত দর ওঠে, সেদিকে তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+